1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

১০ হাজার টাকার জন্য দুলাভাইয়ের হাতে শ্যালক খুন

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৫৩ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকায় পাওনা টাকা চাওয়ায় ইয়াসিন (৩০) নামের এক যুবক তার দুলাভাইয়ের হাতে খুন হয়েছেন। রোববার (১ জুন) রাতে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত ইয়াসিনের স্ত্রী শারমিন আক্তার জানান, তার স্বামী ইয়াসিনের যাত্রাবাড়ীর কাজলার স্বপ্ন মার্কেটে ‘মায়ের দোয়া’ নামের একটি হোটেল রয়েছে। রাতে সেখানে খালাতো বোনের জামাই আলামিনের কাছে পাওনা ১০ হাজার টাকা চান ইয়াসিন। পাওনা টাকা চাইলে কথা কাটাকাটির একপর্যায়ে আলামিন তাকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করেন।

নিহত ইয়াসিন চাঁদপুর জেলা সদরের বাগাদি এলাকার আবুল বাশারের সন্তান। বর্তমানে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর