1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৪৫ বার পঠিত

১০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের নিলাম অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৮ নভেম্বর)। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ নিলামের আয়োজন করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ এক প্রজ্ঞাপনে জানায়, নিলামে আড়াই হাজার কোটি টাকা অভিহিত মূল্যের (ফেস ভ্যালু) ১০ বছর মেয়াদি বন্ড ইস্যু করা হবে। বন্ডের কুপন বা মুনাফার হার নির্ধারিত হবে কাট-অফ ইল্ড অনুযায়ী এবং মুনাফা পরিশোধ করা হবে ষান্মাসিক ভিত্তিতে।

নিলামে শুধু সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে অনুমোদিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সরাসরি বিড করতে পারবে। অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের নিজস্ব বা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পক্ষে প্রাইমারি ডিলারের মাধ্যমে বিড দাখিল করতে পারবে।

অংশগ্রহণকারীদের প্রতি ১০০ টাকা ফেস ভ্যালুর বিপরীতে কাঙ্ক্ষিত ইল্ড-হার ও ক্রয়ের পরিমাণ উল্লেখ করে সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিটের মধ্যে বাংলাদেশ ব্যাংকের এফএমআই ইলেকট্রনিক প্ল্যাটফর্মে বিড জমা দিতে হবে। বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিয়ে পূর্বের সিল-কভার ম্যানুয়াল পদ্ধতিতেও বিড জমা দেওয়া যাবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর