1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

হোয়াটসঅ্যাপে মেসেজ ফরওয়ার্ড করার সময় তৈরি করা যাবে গ্রুপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩ বার পঠিত

হোয়াটসঅ্যাপে মেসেজ ফরওয়ার্ড করার সময় এক এক করে ইউজার নির্বাচন করা অনেক সময়েই বিরক্তিকর হয়ে ওঠে। একাধিক কনট্যাক্ট খুঁজে বের করতে সময় লাগে, ফলে দ্রুত মেসেজ পাঠানো কঠিন হয়ে পড়ে। ইউজারদের এই সমস্যার কথা মাথায় রেখেই হোয়াটসঅ্যাপ নতুন একটি সুবিধা আনার প্রস্তুতি নিচ্ছে।

সম্প্রতি জানা গেছে, হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যার মাধ্যমে মেসেজ ফরওয়ার্ড করার সময়ই নতুন গ্রুপ তৈরি করা যাবে। অর্থাৎ আলাদা করে গ্রুপ তৈরি করে তারপর মেসেজ পাঠানোর প্রয়োজন হবে না। ফরওয়ার্ড অপশনের মধ্যেই গ্রুপ তৈরি করে সঙ্গে সঙ্গে মেসেজ পাঠানো সম্ভব হবে।

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফো এই নতুন ফিচারের তথ্য প্রকাশ করেছে। যদিও এখনো এই সুবিধাটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ফিচারটি নিয়ে সক্রিয়ভাবে কাজ শুরু করেছে বলে জানা গেছে। এতে করে খুব শিগগিরই এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে হোয়াটসঅ্যাপে শুধু আগে থেকে তৈরি করা গ্রুপে মেসেজ ফরওয়ার্ড করার সুযোগ রয়েছে। নতুন ফিচার চালু হলে, একটি মেসেজ ফরওয়ার্ড করার সময়েই কনট্যাক্ট লিস্টে থাকা একাধিক ইউজারকে বেছে নিয়ে নতুন গ্রুপ তৈরি করা যাবে এবং একই সঙ্গে সেই মেসেজও পাঠিয়ে দেওয়া যাবে।

এই ফিচার চালু হলে ব্যবহারকারীদের জন্য মেসেজ ফরওয়ার্ড করার প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে। আলাদা আলাদা করে ইউজার নির্বাচন করার ঝামেলা কমবে এবং যোগাযোগের ক্ষেত্রে সময় বাঁচবে বলে মনে করছেন অনেক ব্যবহারকারী।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর