1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

হোয়াটসঅ্যাপ স্টোরেজ খালি করার সহজ উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৫১ বার পঠিত

সারাক্ষণই হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন। ফাইল, ছবি-ভিডিও আদান-প্রদান করছেন। অসংখ্য ছবি-ভিডিও দিয়ে ভরে যাচ্ছে ফোনের স্টোরেজ। ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করার জন্য এবং বার্তা আদানপ্রদান আরও সহজতর করার জন্য একাধিক ফিচার প্রদান করে থাকে হোয়াটসঅ্যাপ।

এর মধ্যে অন্যতম হলো ডাউনলোড হওয়া মিডিয়া ফাইল নিজে নিজেই স্টোরে থেকে যায়। যেমন-ছবি, ভিডিও এবং ডকুমেন্ট ব্যবহারকারীর গ্যালারিতে সেভ থেকে যায়। এটা অনেক সময় সহায়ক হয়ে ওঠে ঠিকই, কিন্তু অযাচিতভাবে নানা রকম সমস্যাও বয়ে আনে। কারণ সব মিডিয়া তো আর সেভ করে রাখার মতো জরুরি হয় না।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পর্যাপ্ত স্টোরেজ ফোনে না থাকলে মেসেজ রিসিভ করা কিংবা সেন্ড করা যাবে না। কিন্তু এই সমস্যার সমাধান হবে কীভাবে? এর জন্য ধন্যবাদ দিতে হয় প্ল্যাটফর্ম সেটিংসকে। এর কারণে ফোনের গ্যালারিতে অপ্রয়োজনীয় মিডিয়া ফাইল আর নিজে থেকেই সেভ হবে না।

অর্থাৎ অটো সেভড হবে না। সেটা সব চ্যাট অথবা নির্দিষ্ট চ্যাটের ক্ষেত্রেই প্রযোজ্য থাকবে। স্পেস সেভ করার জন্য মিডিয়া ফাইল অটো-ডাউনলোড যাতে না হয়, তার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে।

>> প্রথমে নিজের ডিভাইসে হোয়াটসঅ্যাপ খুলতে হবে।
>> উপরের ডান দিকের কোণায় থাকা থ্রি-ডট মেন্যু থেকে মোর অপশনস খুঁজে নিতে হবে।
>> ড্রপ-ডাউন মেন্যু থেকে সেটিংসে ক্লিক করতে হবে।
>> এবার চ্যাটসে যেতে হবে।
>> মিডিয়া ভিসিবিলিটি অপশন স্যুইচ অফ করে দিতে হবে। আর যারা আইফোন ব্যবহারকারী, তাদের সেভ টু ফটোস অপশনটি টগল অফ করা উচিত।

আসলে মিডিয়া ভিজিবিলিটি যখন বন্ধ করা থাকে, তখন এই পরিবর্তনের পরে যে কোনো নতুন মিডিয়া ফাইল ডাউনলোড করা হলেও সেটা ব্যবহারকারীর ফোনের গ্যালারিতে দেখা যাবে না। তবে এই পরিবর্তনের আগে কোনো কিছু ডাউনলোড করা হলে সংশ্লিষ্ট সেটিং কিন্তু সেই মিডিয়া ফাইলের উপর কোনো রকম প্রভাব ফেলবে না।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর