1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নোটস ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

কাজের আলোচনা হোক বা ব্যক্তিগত কথা-বর্তমানে যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। তাই ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত করতে সংস্থাটি নিয়মিত নতুন ফিচার যুক্ত করে চলেছে।

এক দশক আগে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নিজেদের সম্পর্কে ছোট টেক্সট আপডেট দেওয়ার জন্য সাধারণ টেক্সট স্ট্যাটাস ফিচার ব্যবহার করতেন। পরে সেই ফিচার সরিয়ে রাখা হয়। তবে এবার সংস্থাটি সেই পুরোনো ফিচারটিকেই আধুনিক রূপ দিয়ে নতুনভাবে ফিরিয়ে আনা হয়েছে, যা ব্যবহারকারীদের সহজে নিজেদের মতামত, ব্যস্ততা বা অনুভূতি প্রকাশের সুযোগ দেবে।

ইনস্টাগ্রামের নোটস ফিচারের মতোই হোয়াটসঅ্যাপ চালু করছে নতুন ফিচার ‘অ্যাবাউট’। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ছোট টেক্সট আপডেট দিতে পারবেন, যা শুধুমাত্র কনট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিরাই দেখতে পাবেন।

মেটার অধীনস্থ হোয়াটসঅ্যাপ জানিয়েছে, পুরোনো ইউজাররা হয়তো আগে থেকেই ‘অ্যাবাউট ‘ফিচারটির নাম শুনেছেন, কিন্তু এবার এটি নতুনভাবে চালূ করা হচ্ছে আরও উন্নত নিরাপত্তা ও সহজ ব্যবহারের সুবিধা নিয়ে। নতুন সংস্করণে এই ফিচার বেশি দৃশ্যমান হবে এবং ব্যবহারে সুবিধাও বাড়বে।

নতুন অ্যাবাউট স্ট্যাটাস ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে, ঠিক ইনস্টাগ্রাম নোটসের মতো। তবে চাইলে ব্যবহারকারীরা টাইমার সেট করে নিজের সুবিধামতো মেয়াদও নির্ধারণ করতে পারবেন। পাশাপাশি রয়েছে প্রাইভেসি নিয়ন্ত্রণের সুযোগ, অর্থাৎ কারা কারা অ্যাবাউট স্ট্যাটাস দেখতে পারবেন তা নিজেই ঠিক করতে পারবেন ব্যবহারকারী।

যাদের ব্যস্ততার কারণে অনেকসময় মেসেজ দেখার সুযোগ হয় না, তারা অ্যাবাউট -এ লিখে রাখতে পারবেন। ফলে অন্যরা বুঝতে পারবেন তিনি ব্যস্ত আছেন। চাইলে এখানেই অনুভূতি, চিন্তা বা ছোট বার্তাও শেয়ার করা যাবে।

যেভাবে অ্যাবাউটে লিখবেন:

১. প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন।

২. এরপর নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন। সেখানে ‘অ্যাবাউট’ সেকশন খুলে যাবে। এখন আপনি যা জানাতে চান, সেই লিখাটি সেখানে টাইপ করুন।

৩. তারপর ঠিক করুন- কে কে আপনার অ্যাবাউট দেখতে পারবে। অল কনট্যাক্ট, সিলেক্ট কনট্যাক্ট, হাইট স্পেসিফিক কনট্যাক্ট তিনটি অপশন থাকবে। এরপর অ্যাবাউট স্ট্যাটাস কতক্ষণ দৃশ্যমান থাকবে তা নির্ধারণ করুন।

৪ সবশেষে পোস্ট বাটনে ট্যাপ করুন। তাহলেই আপডেট হয়ে যাবে আপনার অ্যাবাউট স্ট্যাটাস।

সূত্র: টেকক্রাঞ্চ, টাইমস অব ইন্ডিয়া

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর