1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

হুমায়ূন আহমেদ, কবরী ও আফজালকে নিয়ে বিশেষ আয়োজন

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৫৬ বার পঠিত

বাংলা সাহিত্য, চলচ্চিত্র ও টেলিভিশনের তিন প্রিয় মুখ হুমায়ূন আহমেদ, সারাহ বেগম কবরী ও আফজাল হোসেন। তাদের স্মরণে ও সম্মানে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই।

১৯ জুলাই হুমায়ূন আহমেদের মৃত্যুদিন। এ উপলক্ষে চ্যানেল আইয়ের পর্দায় থাকছে তার লেখা নাটক এবং স্মৃতিচারণ।

বেলা ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে হুমায়ূন আহমেদ রচিত নাটক ‘অন্য কোনোখানে’। এটি পরিচালনা করেছেন আবুল হায়াত।

সন্ধ্যা ৬টায় থাকবে স্মরণ অনুষ্ঠান ‘তুমি চলে এসো এক বরষায়’। এতে অংশ নিয়েছেন কবি হাসান হাফিজ, সাহিত্যিক মাজহারুল ইসলাম, অভিনেতা ফারুক আহমেদ ও নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অনন্যা রুমা।

একই দিন জন্মেছিলেন বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে কবরী। তাকে ঘিরে তিনদিনের বিশেষ চলচ্চিত্র উৎসব করছে চ্যানেল আই। ১৯ জুলাই বিকেল ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে তার অভিনীত সিনেমা ‘মাসুদ রানা’। ২০ জুলাই বিকেল ৩টা ৫ মিনিটে দেখা যাবে তার আরেক জনপ্রিয় সিনেমা ‘বধূ বিদায়’।

২০ জুলাই বিকেল ৫টা ৩০ মিনিটে থাকছে কবরীর জীবনের শেষ সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘সাময়িকী’। এটি উপস্থাপনা করবেন আবদুর রহমান।

২১ জুলাই বিকেল ৩টা ৫ মিনিটে দেখানো হবে কবরীর আরেক ক্লাসিক ছবি ‘কত যে মিনতি’। পরিচালনায় ইবনে মিজান অথবা সুভাষ দত্তের ‘বিনিময়’।

পাশাপাশি ১৯ জুলাই অভিনেতা, নির্মাতা ও শিল্পী আফজাল হোসেনেরও জন্মদিন। এদিন দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচারিত হবে তার অংশগ্রহণে তারকা কথনের বিশেষ পর্ব। অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে থাকছেন আফজাল হোসেন নিজেই।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর