1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

হিমাগারে আলু রাখতে কেজিপ্রতি দিতে হবে পৌনে ৭ টাকা : চাষিরা রাস্তায় আলু ফেলে বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৬২ বার পঠিত

কৃষি বিপণন আইন অনুযায়ী দেশের বিভিন্ন কোল্ড স্টোরেজ বা হিমাগারের আলু সংরক্ষণের জন্য ভাড়া নির্ধারণ করে দিয়েছে সরকার। যেখানে প্রতি কেজি আলুতে সর্বোচ্চ ৬ দশমিক ৭৫ টাকা হারে ভাড়া দিতে হবে।

রোববার (২ মার্চ) কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রেজা আহমেদ খানের সই করা অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৬ (খ) ধারার প্রদত্ত ক্ষমতাবলে কৃষি বিপণন অধিদপ্তর দেশের বিভিন্ন কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের জন্য কেজিপ্রতি সর্বোচ্চ ৬ দশমিক ৭৫ টাকা হারে ভাড়া নির্ধারণ করা হলো।

এর আগে আলু সংরক্ষণের জন্য কেজিপ্রতি ৮ টাকা ভাড়া নির্ধারণ করেছিলেন হিমাগার মালিকরা। এ নিয়ে দেশের বিভিন্ন স্থানে চাষিরা রাস্তায় আলু ফেলে বিক্ষোভ প্রকাশ করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর