1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

হিন্দি সিরিজে নতুন চ্যালেঞ্জে সন্দীপ্তা সেন

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১০৬ বার পঠিত

টানা ১২ বছর ছোটপর্দায় নিয়মিত কাজ করার পর সাময়িক বাংলা সিরিয়াল থেকে বিরতি নিয়েছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। তবে থেমে থাকেননি তিনি। বড়পর্দা ও ওয়েব সিরিজে একের পর এক কাজ করে গেছেন। এবার তার কাজ আরও বেড়েছে। সর্বভারতীয় চ্যানেলের জন্য নির্মিত সীমিত পর্বের সিরিজ ‘সম্পূর্ণা’-য় মুখ্য ভূমিকায় দেখা যাবে তাকে।

এই কাজের সুবাদে কলকাতার নিজের জায়গা, মা-বাবা ও স্বামীকে ছেড়ে এখন চণ্ডীগড়ে রয়েছেন সন্দীপ্তা। জানালেন, নতুন শহরে প্রতিদিনই নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তিনি।

অনেকের ধারণা, কলকাতার মানুষ ভালো হিন্দি বলতে পারেন না— সমস্যা কি সেখানেই? এমন প্রশ্নে সন্দীপ্তার জবাব, ‘একেবারেই না। আমি কলকাতার ভবানীপুরে বড় হয়েছি, হিন্দি বলতে আমার খুব একটা অসুবিধা হয় না। তবে চণ্ডীগড়ের আবহাওয়া আর খাবারের সঙ্গে এখনও মানিয়ে নিতে পারিনি।’

পেশাদার অভিনেত্রী হিসেবে সবসময়ই ভিন্ন চরিত্রে কাজ করার ইচ্ছে রাখেন তিনি। এবার চ্যালেঞ্জ আরও বড়; একজন পাঞ্জাবি মেয়ের চরিত্রে অভিনয়। যদিও প্রস্তুতির জন্য খুব বেশি সময় হাতে পাননি, কারণ শুটিং শুরু হওয়ার মাত্র পাঁচ দিন আগে চরিত্র ও গল্প সম্পর্কে জেনেছিলেন।

বাংলা ওয়েব সিরিজ ‘নষ্টনীড়’ অবলম্বনে তৈরি হচ্ছে এই সিরিজ ‘সম্পূর্ণা’। ‘নষ্টনীড়’-এর পরিচালক অদিতি রায়ের ইচ্ছাতেই চণ্ডীগড়ের এক পাঞ্জাবি পরিবারের মেয়ে ‘মিট্টি’ হয়ে উঠেছেন সন্দীপ্তা সেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর