1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

হারামাইনে আজ যারা জুমার নামাজ পড়াবেন

ইসলাম ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৬৬ বার পঠিত

আজ সৌদি আরবে ২৫ এপ্রিল ২০২৫ খৃষ্টাব্দ মোতাবেক ২৬ শাওয়াল ১৪৪৬ হিজরি। ১৪৪৬ হিজরির শাওয়াল মাসের চতুর্থ জুমা আজ। মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত দুই আলেম ও কারী।

মসজিদে হারাম :

আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন শায়খ সালেহ ইবনে আব্দুল্লাহ আল হুমাইদ। তার জন্ম ১৯৫০ সালে সৌদি আরবের বুরাইদা শহরে।

১৯৭৫ সালে শায়খ সালেহ মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। একই ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন যথাক্রমে ১৯৭৬ ও ১৯৮২ সালে। ১৯৮৩ সালে ৩৩ বছর বয়সে তিনি মসজিদে হারামের ইমাম নিযুক্ত হন।

তিনি সৌদি আরবের শুরা কাউন্সিল ও হাই জুডিশিয়ারি কমিশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির প্রফেসর, সিনিয়র ওলামা কাউন্সিলের সদস্য এবং সৌদি আরবের রয়্যাল কোর্টের উপদেষ্টা।

মসজিদে নববি :

আজ মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন শায়খ হুসাইন ইবনে আব্দুল আজিজ আলে শায়খ। তার জন্ম সৌদি আরবের বনি তামিমে, তিনি শায়খ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের উত্তরপুরুষ। সৌদি আরবে ইসলামি আইন প্রতিষ্ঠা ও ইসলামি জ্ঞানের চর্চা ক্ষেত্রে তার পরিবার বিশেষভাবে পরিচিত ও প্রভাবশালী।

শেখ আবদুল্লাহ আল জিবরিন ও শেখ আবদুল আজিজ দাউদের মতো বহু বিখ্যাত আলেমদের কাছ থেকে তিনি ফিকহ ও হাদিসের পাঠ নিয়েছেন। হিজরি ১৪১১ সালে তিনি সৌদি আরবের নাজরান শহরের হাইকোর্টের বিচারক নিযুক্ত হন। পরের বছর তাকে রাজধানী রিয়াদের হাইকোর্টে স্থানান্তর করা হয়। সেখানে ছয় বছর দায়িত্ব পালনের পর তিনি মদিনা শহরের গ্র্যান্ড কোর্টের বিচারকের দায়িত্ব পান। একইসাথে তিনি নববির ইমাম নিযুক্ত হন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর