1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

হামদর্দে মেডিকেল অফিসার ও প্রতিনিধিদের প্রশিক্ষণ সমাপ্তি ও নিয়োগপত্র প্রদান

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৬৭ বার পঠিত

হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর আয়োজনে সদ্য নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার ও মেডিকেল প্রতিনিধিদের প্রশিক্ষণ শেষে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান ১৭ই জুলাই ২০২৫; বৃহস্পতিবার, রাজধানীর বাংলামোটরে হামদর্দ প্রধান কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে নিয়োগপ্রাপ্ত নতুন অফিসারদের উদ্দেশ্যে বলেন, হামদর্দ কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি আদর্শ ও মানবকল্যাণকেন্দ্রিক দর্শনের প্রতীক। স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। আপনাদের সৎ উদ্দেশ্য, পেশাদারিত্ব ও নিষ্ঠা হামদর্দকে আরও এগিয়ে নিয়ে যাবে। আপনারা এই প্রতিষ্ঠানকে কোটি কোটি মানুষের হৃদয়ে পৌঁছে দিন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র পরিচালক মার্কেটিং অ্যান্ড সেলস্ এবং পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিন। তিনি বলেন, “আপনারাই হামদর্দের আগামী দিনের প্রতিনিধিত্ব করবেন। মাঠপর্যায়ে মানুষের সঙ্গে কাজ করতে গেলে সততা, সময়ানুবর্তিতা ও আন্তরিকতা সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে। হামদর্দের ঐতিহ্য, মানবতার বার্তা এবং জনসেবার প্রতিশ্রুতি আপনাদের পাথেয় হোক।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার, পরিচালক অর্থ ও হিসাব মো. নাজমুল করিম এফিসিএ, পরিচালক প্রশাসন ও কোম্পানি সেক্রেটারি মো. আবদুল মজিদ, উপ-পরিচালক প্রশাসন ও পরিচালক প্রটোকল অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স (অ.দা.) মিজানুর রহমান এবং উপ-পরিচালক মার্কেটিং ডা. আবুল তৈমুর চৌধুরী, উপ-পরিচালক বিজনেস ডেভলপমেন্ট অ্যান্ড রেগুলারেটরী অ্যাফেয়ার্স আবু জাফর মো. ছাদেক, হামদদর্দ ফাউন্ডেশনের সহকারী পরিচালক হাকীম আবু ইউছুফ আব্দুল হক ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের ধর্ম বিষয়ক উপদেষ্টা শায়খ মাওলানা শাহ ওয়ালি উল্লাহ।
এছাড়াও হামদর্দের মার্কেটিং বিভাগ ও মানবসম্পদ বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর