1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

হজ পালনকারী যেভাবে বিদায়ী তাওয়াফ করবেন

বিডি ইসলাম ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১৪০ বার পঠিত

মক্কার বাইরে থেকে যারা হজ করতে মক্কায় যান, তাদের জন্য হজের সব কার্যক্রম শেষ করার পর মক্কা ছেড়ে চলে যাওয়ার আগে শেষ বারের মতো কাবা তাওয়াফ করা ওয়াজিব। এ তাওয়াফকেই বিদায়ী তাওয়াফ বলা হয়। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,

لَا يَنْفِرَنَّ أَحَدٌ حَتَّى يَكُونَ آخِرُ عَهْدِهِ بِالْبَيْتِ

তোমাদের কেউ যেন তার সর্বশেষ বাইতুল্লাহর তাওয়াফ না করে মক্কা থেকে না চলে যায়। (সহিহ মুসলিম: ১৩২৭)

হজের সব কার্যক্রম শেষ হওয়ার পর যে কোনো তাওয়াফই বিদায়ী তাওয়াফ গণ্য হয়। কেউ যদি হজ সম্পন্ন করে যে কোনো তাওয়াফ করে মক্কায় অবস্থান করে তাহলে তার জন্য মক্কা থেকে চলে আসার সময় আবার তাওয়াফ করা ওয়াজিব নয় । যেহেতু তার ওয়াজিব তাওয়াফ ইতিপূর্বেই আদায় হয়ে গেছে। তবে তার জন্যও একবার তাওয়াফ করে বিদায় নেওয়া মুস্তাহাব।

বিদায়ী তাওয়াফ অন্য তাওয়াফের মতই। তবে এ তাওয়াফ সাধারণ পোশাক পরেই করা হয়। হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করতে হয়। এর সাতটি চক্করে কোন রমল নেই, ইজতিবাও নেই। তাওয়াফ শেষ করার পর দুরাকাত তাওয়াফের নামাজ আদায় করতে হবে। এ নামাজ মাকামে ইবরাহিমের সামনে সম্ভব না হলে হারামের যেকোনো জায়গায় আদায় করা যাবে। বিদায়ী তাওয়াফের পর কোন সাঈ নেই।

কেউ যদি হজের কার্যক্রম শেষ হওয়ার পর বিদায়ী তাওয়াফ বা কোনো নফল তাওয়াফ না করে দেশে ফিরে যায়, তাহলে যখন সুযোগ হয় নিজে উমরার উদ্দেশ্যে গিয়ে উমরার কাজ শেষ করে ছুটে যাওয়া তাওয়াফটি আদায় করে নেওয়া যাবে। বিলম্বে তাওয়াফ করার কারণে কোনো দম, সদকা বা জরিমানা ওয়াজিব হবে না। আর যদি এভাবে সেখানে গিয়ে তাওয়াফ করা সম্ভব না হয় তাহলে কারো মাধ্যমে হারাম এলাকার মধ্যে একটি ছাগল/দুম্বা জরিমানা দম হিসেবে কোরবানি করতে হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর