1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

স্মার্টফোন স্প্যাম কল-মেসেজ আসা বন্ধ করবেন যেভাবে

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক | সারাক্ষণ স্মার্টফোন ব্যবহার করছেন। কারো সঙ্গে যোগাযোগ করা, শপিং করে বিল মেটানো থেকে শুরু করে বাস-ট্রেনের টিকিট কাটা, সিনেমা দেখা সবই সম্ভব এক স্মার্টফোনে। তাই তো বলা যায়, সঙ্গে স্মার্টফোন থাকলে আর কিছুই লাগে না। তবে ফোনের সবচেয়ে বিরক্তিকর বিষয় হচ্ছে স্প্যাম কল এবং মেসেজ।

দেখা যায় খুব জরুরি কোনো মিটিংয়ে আছেন বা কোনো কাজে এমন সময় কল এলো, তাড়াহুড়া করে রিসিভ করলেন কিন্তু দেখলেন স্প্যাম কল। তখন বিরক্তির সীমা থাকে না। এসব বিরক্তিকর স্প্যাম কল ও মেসেজ আসা বন্ধ করতে পারবেন ফোন থেকেই।

>> অ্যাপের মাধ্যমে স্প্যাম কল ব্লক করা। প্রথম এবং সর্বাধিক ব্যবহৃত উপায়গুলোর মধ্যে এটি একটি। যার সাহায্যে লাখ লাখ মানুষ অ্যাপ্লিকেশন এবং মোবাইল নেটওয়ার্ক ক্যারিয়ার পরিষেবাগুলো থেকে কলগুলোকে ব্লক করে স্প্যাম কল থেকে নিজেকে বাঁচাচ্ছেন। স্প্যাম কল ব্লক করার জন্য কিছু সেরা অ্যাপ্লিকেশন হলো ট্রুকলার। এর সাহায্যে সহজেই স্প্যাম কলগুলো ব্লক করা যেতে পারে।

>> স্প্যাম কল ম্যানুয়ালি ব্লক করা। কেউ যদি স্প্যাম কলগুলো ব্লক করতে কোনো অতিরিক্ত অ্যাপ্লিকেশন ব্যবহার করতে না চান, তাহলে ম্যানুয়ালি স্প্যাম কল ব্লক করতে পারবেন। এজন্য প্রথম ধাপে, নিজেদের অ্যান্ড্রয়েড ডিভাইসের ডায়ালার খুলতে হবে এবং যে নম্বর থেকে স্প্যাম কল আসে, সেটিতে ক্লিক করতে হবে। ব্লক করার জন্য অ্যাড টু ব্ল্যাকলিস্ট নামের একটি বিকল্প পাওয়া যাবে, সেটিতে ক্লিক করতে হবে। এরপর নিশ্চিতকরণের জন্য ক্লিক করতে হবে, ওকে।

>> এছাড়া মেটার মালিকানাধীন সাইট হোয়াটসঅ্যাপ স্প্যাম কল থেকে মুক্তির উপায় এনেছে। ব্যবহারকারীদের জন্য সাইটটিতে যুক্ত হয়েছে নতুন ফিচার। ফিচারে স্প্যাম এবং অবাঞ্ছিত কলটি ফোনে ‘সাইলেন্স’ মোডে ঢুকবে। আপনি সেই কলটি পরে নোটিফিকেশনে দেখতে পাবেন। ফিচারটির নাম রাখা হয়েছে ‘সাইলেন্স আননোন কলারস’।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর