1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

স্পিন তোপে হারল বাংলাদেশ, ফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

ভারত ব্যাটিংএ ঝড়ো শুরু করলেও মিডল ও স্লগ ওভারে কামব্যাক করেছিল বাংলাদেশ। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ৫ উইকেট তুলে নিয়ে ১৬৮ রানে আটকেছিল। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের উইকেট বিবেচনায় লক্ষ্য নাগালেও ছিল। কিন্তু ভারতের স্পিন তোপে পড়ে ৩ বল থাকতে ১২৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। হেরেছে ৪১ রানের বড় ব্যবধানে।

এই জয় সূর্যকুমার যাদবের ভারত টি-২০ ফরম্যাটের এই এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে। বৃহস্পতিবার সুপার ফোরের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে। ওই ম্যাচের জয় পাওয়া দল চলে ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে।

বুধবার টস জিতে বোলিং নেওয়া বাংলাদেশ একাদশে চার পরিবর্তন আনে। শুরুতে উইকেটের পেছনে ক্যাচ ফেলে ইনজুরিতে পড়া লিটন দাসের জায়গায় অধিনায়ক হওয়া জাকের আলী মোমেন্টাম হারান। সুযোগ নিয়ে ভারত ৬.২ ওভারে ৭৭ রানের ওপেনিং জুটি গড়ে। শুভমন গিল ফেরার আগে ১৯ বলে দুই চার ও এক ছক্কায় ২৯ করেন।

রিশাদের পরের ওবারে শিভাম দুবে ২ রানে আউট হন। এরপর জীবন পেয়ে ঝড় তোলা ওপেনার অভিষেক শর্মা রান আটকে কাটা পড়েন। তিনি ৩৭ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস কেলেন। ছয়টি চার ও পাঁচটি ছক্কা তোলেন। পরেই সূর্যকুমার যাদবকে (৫) ফিরিয়ে মুস্তাফিজ ভারতের রানের লাগাম ধরেন। ১২৯ রানে ৫ উইকেট হারানোর পর হার্ডিক পান্ডিয়া ২৯ বলে ৩৮ রান করে শেষ বলে আউট হন।

জবাব দিতে নেমে বাংলাদেশ শুরু থেকেই উইকেট হারিয়েছ। ওপেনার তানজিদ তামিম (১) দ্বিতীয় ওভারে আউট হন। পারভেজ ইমন ও সাইফ হাসান ৪২ রানের জুটি গড়েন। বাংলাদেশের পক্ষে ওটাই ম্যাচের সর্বাধিক রানের জুটি। ইমন ১৯ বলে ২১ রান করে ফিরে যান। পরে ব্যাটিংয়ে নামা তাওহীদ হৃদয় (৭), শামীম হোসেন (০), জাকের আলী (৪), রিশাদদের (২) কেউ দুই অঙ্কের ঘরে রান নিতে পারেননি। কেবল এক প্রান্ত দিয়ে লড়াই করে সাইফ হাসান ৫১ বলে ৬৯ রানের ইনিংস খেলে নবম ব্যাটার হিসেবে আউট হন। তার ব্যাট থেকে তিনটি চার ও পাঁচটি ছক্কা আসে।

বল হাতে বাংলাদেশের ইনিংস ধসিয়ে দিয়েছেন দুই লেগি কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী। কুলদীপ ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩টি এবং বরুণ ২৯ রান দিয়ে নেন ২ উইকেট। বুমরাহ সমান ওভারে ১৮ রান খরচায় ২ উইকেট নেন। বাঁ হাতি স্পিনার অক্ষর প্যাটেলের ঝুলিয়ে যায় ১ উইকেট।

বাংলাদেশের হয়ে তানজিম সাকিব ৪ ওভারে ২৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। রিশাদ ৩ ওভারে ২৭ রান খরচা করে নিয়েছেন ২ উইকেট। মুস্তাফিজ ৪ ওভারে ৩৩ রানের বিনিময়ে পান ১ উইকেট। প্রথম দুই ওভারে ৩৩ রান দেওয়া সাইফউদ্দিন শেষ ওভারে ৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর