1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

সৌদি লিগ ছেড়ে ব্রাজিলে ফিরছেন নেইমার?

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ৮৫ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | তবে কি সৌদি প্রো লিগের দল আল হিলাল ছাড়ছেন নেইমার? ইএসপিএন সূত্রে জানা গেছে, ব্রাজিলিয়ান তারকা জানুয়ারিতে তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যাওয়ার জন্য চুক্তি বাতিল করার চেষ্টা করছেন।

৩২ বছর বয়সী নেইমার জুলাইয়ে ফ্রি এজেন্ট হয়ে যাবেন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) কিছু দলেরও লক্ষ্যবস্তু তিনি। তবে নেইমার সম্ভবত স্বদেশি ক্লাব সান্তোসকেই প্রাধান্য দেবেন।

২০০৩ সালে ১১ বছর বয়সে সান্তোসে যোগ দিয়েছিলেন নেইমার। খেলেছেন ২০১৩ পর্যন্ত ১০ বছর। এরপর বার্সেলোনা এবং পরে পিএসজি হয়ে আল হিলালে আসেন ব্রাজিল সুপারস্টার।

নেইমারের ব্রাজিলে ফিরে আসার সম্ভাবনা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাতীয় দলের দুই সতীর্থ রাফিনহা ও ভিনিসিয়াস জুনিয়র।

বার্সেলোনার তারকা রাফিনহা সম্প্রতি টিএনটি স্পোর্টস ব্রাসিলকে জানিয়েছেন, ‘হাই লেভেলে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নেইমারের ফিরে আসা তার জন্যই শুধু নয়, আমাদের সবার জন্য ভালো হবে। ব্রাজিলিয়ান লিগ এখন বেশ উঁচুমানের এবং আমি মনে করি এটি তার জন্য আদর্শ স্থান।’

রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র বলেন, ‘সান্তোসই তার জন্য সঠিক জায়গা, কারণ এটাই তার ঘর। এখানে সে অনেক খেলেছে। ব্রাজিলের জন্য নেইমারের মতো একজন খেলোয়াড় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

নভেম্বরে হাঁটুর চোটে মাঠের বাইরে চলে যাওয়া নেইমার গত এক বছরে ইনজুরির কারণে খেলতে পারেননি। আল হিলালে যোগ দেওয়ার পর থেকে ৭টি ম্যাচে মাত্র ১টি গোল করেছেন নেইমার। কিন্তু সান্তোসে ফিরে এলে তিনি তার পুরনো ছন্দ ফিরে পাবেন বলে মনে করছেন তার ভক্ত ও সতীর্থরা।

ভিনিসিয়াস যোগ করেন, ‘নেইমার আমাদের আইডল। আমরা আশা করি, তিনি দ্রুত মাঠে ফিরবেন এবং নিজের ও পরিবারের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।’

সান্তোসে নেইমারের প্রত্যাবর্তন শুধু ক্লাবটির জন্যই নয়, ব্রাজিলিয়ান ফুটবলের জন্যও একটি বড় ঘটনা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর