1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সোনালী ব্যাংকের ‘মিট দ্য বরোয়ার’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে কুমিল্লায় ‘মিট দ্য বরোয়ার’ অনুষ্ঠিত হলো। কুমিল্লা সোনালী ব্যাংক ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রিন্সিপাল অফিস কুমিল্লা নর্থ, কুমিল্লা সাউথ ও কুমিল্লা কর্পোরেট শাখা।

ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. আশী আশরাফ আবু তাহের। প্রিন্সিপাল অফিস, কুমিল্লা নর্থের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজারস অফিস কুমিল্লার জেনারেল ম্যানেজার ইনচার্জ মো. গোলাম সিদ্দিক ও প্রধান কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইসমাইল।

‘মিট দ্য বরোয়ার’ প্রোগ্রামে জিএম অফিস কুমিল্লার আওতাধীন প্রিন্সিপাল অফিস কুমিল্লা নর্থ ও সাউথের আওতাধীন ৩৭টি শাখা এবং কুমিল্লা কর্পোরেট শাখার প্রায় ৭০ জন খেলাপি ঋণগ্রহীতা উপস্থিত ছিলেন। এছাড়া জিএম অফিস কুমিল্লার নির্বাহী এবং প্রিন্সিপাল অফিসসমূহের আওতাধীন সব শাখা ম্যানেজাররা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর