1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সোনালী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ চায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১০২ বার পঠিত

সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরীর অপসারণ দাবি করেছে জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি)। তারা দাবি করেছে, মোহাম্মদ মুসলিম চৌধুরী আওয়ামী শাসনামলের অন্যতম সুবিধাভোগী ও ‘লুটপাট অর্থনীতির থিংকট্যাংক’ হিসেবে পরিচিত।

মঙ্গলবার (২৯ জুলাই) জেবিএবির পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার রাজধানীর জেবিএবি কার্যালয়ে অনুষ্ঠিত ‘জুলাই-আগস্ট অভ্যুত্থানে পেশাজীবী ব্যাংকারদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

সভায় সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক মো. ইকবাল হোসেন এবং সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, চেয়ারম্যান মুসলিম চৌধুরীর অপসারণ না হলে জুলাই-আগস্ট চেতনায় উদ্বুদ্ধ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

তারা আরও বলেন, মুসলিম চৌধুরী অতীতে অর্থ সচিব, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই সময়ে ব্যাংকিং খাতে দুর্নীতি ও লুটপাটের বিস্তৃত অভিযোগ রয়েছে। বিশেষ করে রিজার্ভ চুরির মতো বড় আর্থিক কেলেঙ্কারি ঘটেছে তার সচিবকালেই। সিএজি হিসেবে তার স্বাক্ষর ছাড়া অর্থ বিভাগের কোনো তহবিল ছাড় সম্ভব ছিল না—এমন দাবি করে জেবিএবি নেতারা বলেন, তিনি বিগত সরকারের অর্থনৈতিক দুর্নীতির দায় এড়াতে পারেন না।

এছাড়াও তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক বাংলাদেশ ব্যাংক গভর্নর আবদুর রউফ তালুকদারের বিরুদ্ধেও দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের বিষয়টি উল্লেখ করে তারা বলেন, এসব কর্মকাণ্ডে মুসলিম চৌধুরীর মদদ ছিল।

আলোচনা সভায় আরও বলা হয়, মোহাম্মদ মুসলিম চৌধুরীর পরিবার চট্টগ্রামের রাউজান এলাকায় আওয়ামী রাজনীতির সঙ্গে বংশানুক্রমে যুক্ত। একজন দলীয় সুবিধাভোগীকে দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংকের চেয়ারম্যান পদে বসানো ‘জুলাই-আগস্ট বিপ্লব ও চেতনার সম্পূর্ণ পরিপন্থী’ বলেও মন্তব্য করেন নেতারা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর