1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

সেহরিতে রাখতে পারেন দেশি মুরগির পাতলা ঝোল

নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৯১৫ বার পঠিত

সেহরির মেন্যুতে হালকা এবং পুষ্টিকর খাবার রাখা খুবই জরুরি। সারাদিন সুস্থ ও স্বস্তিতে থাকতে সেহরির খাবার তৈরি করুন কম মসলায়। ঝাল, বেশি ভাজা খাবার সেহরিতে খেয়ে সারাদিন অস্বস্তি হতে পারে। গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিতে পারে। বার বার গলা শুকিয়ে আসার কারণ হতে পারে বেশি মসলাদার খাবার।

সেহরিতে রান্না করতে পারেন দেশি মুরগির পাতলা ঝোল। যা সারাদিন আপনাকে স্বস্তি দিতে পারে রোজায়। খুব কম সময়ে এবং কম উপকরণে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। দেখে নিন রান্নার পদ্ধতি-

উপকরণ :

১. দেশি মুরগির মাংস ১ কেজি
২. পেঁয়াজ কুচি আধা কাপ
৩. আদা-রসুন বাটা ১ টেবিল চামচ
৪. হলুদ গুঁড়া ১ চা চামচ
৫. মরিচ গুঁড়া দেড় চা চামচ বা স্বাদমতো
৬ জিরা গুঁড়া ১ চা চামচ
৭ আলু ছোট টুকরা করে ১টা
৮ লবণ স্বাদমতো
৯ রান্নার তেল ২ টেবিল চামচ
১০ দারুচিনি ১ টুকরো, এলাচ ২টা, তেজপাতা ১টা

পদ্ধতি :

প্রথমে মুরগির মাংস ভালো করে ধুয়ে নিন। আলু কেটে ধুয়ে রাখুন। চুলায় প্যান বসিয়ে তেল গরম করুন। এবার পেঁয়াজ হালকা ভেজে নিন। আস্ত গরম মসলা দিয়ে একটু ভেজে আদা-রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। মসলার কাঁচা গন্ধ চলে গেলে লবণ, হলুদ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে কষাতে থাকুন। চাইলে সামান্য পানি দিয়ে কষাতে পারেন।

যখন দেখবেন মসলা থেকে তেল উপরে উঠে আসছে তখন মুরগির মাংস দিয়ে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে আলু দিয়ে দিন। মুরগি থেকে যে পানি বের হবে তা দিয়েই রান্না করতে থাকুন। যখন মুরগির কাঁচাভাব চলে গিয়ে ৬০ শতাংশ রান্না হয়ে যাবে এবার প্রয়োজন মতো ঝোলের পানি দিয়ে রান্না করুন। সবশেষে গরম মসলা গুঁড়া ও ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর