1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

সুযোগ পেয়েও ইংল্যান্ডকে হারাতে পারলো না বাংলাদেশ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | স্কটল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করার পর দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী ইংল্যান্ডকে বাগে পেয়েছিলো দ্বিতীয় জয় তুলে নেয়ার জন্য; কিন্তু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলো না নিগার সুলতানা জ্যোতিরা। ১১৮ রানে ইংল্যান্ডকে বেধে রাখার পর বাংলাদেশ থেমে গেছে মাত্র ৯৭ রানে। ফলে ২১ রানে হেরে যেতে হয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দলকে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের এটা দ্বিতীয় ম্যাচ হলেও ইংল্যান্ডের ছিল প্রথম ম্যাচ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।

জয়ের জন্য ১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর সোবহানা মোস্তারিছাড়া আর কোনো ব্যাটারই দাঁড়াতে পারেনি ইংলিশ বোলারদের সামনে। ৪৮ বলে সর্বোচ্চ ৪৪ রান করে আউট হন সোবহানা। এছাড়া নিগার সুলতানা জ্যোতি করেন ১৫ রান। বাকি ব্যাটারদের আর কেউ দুই অংকের ঘরই স্পর্শ করতে পারনেনি।

ফলে শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৯৭ রানে থেমে যেতে হয়েছে বাংলাদেশ দলের নারী ক্রিকেটারদের। ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন লিনসে স্মিথ ও চার্লি ডিন। ১টি করে উইকেট নেন ন্যাট স্ক্রিভার ব্রান্ট ও সারাহ গ্লেন।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইট। ব্যাট করতে নেমে দুই ওপেনার ম্যাইয়া বুশিয়ের এবং ড্যানি ওয়াইয়াট হজ মিলে ৪৮ রানের জুটি গড়ে তোলেন। ১৮ বলে ২৩ রান করে আউট হলে উদ্বোধনী জুটি ভাঙে। ৪০ বলে সর্বোচ্চ ৪১ রান করেন ড্যানি ওয়াইয়াট হজ।

পরের ব্যাটারদের মধ্যে অ্যামি জোন্স ১৬ বলে ১২ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ২টি করে উইকেট করেন নাহিদা আক্তার, ফাহিমা খাতুন এবং রিতু মনি। ১টি উইকেট নেন রাবেয়া খান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর