1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

সুফি মিজানের বিরুদ্ধে মামলা, ইউআইটিএস শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৬২ বার পঠিত

পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীর নতুন বাজারে বিক্ষোভ করছেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) শিক্ষার্থীরা।

বুধবার (৭ মে) দুপুর ১২টার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন। এতে কুড়িল বিশ্বরোড থেকে বাড্ডা অভিমুখী প্রগতি সরণিতে যান চলাচলে বিঘ্ন ঘটছে।

সরেজমিন দেখা গেছে, শিক্ষার্থীরা রাস্তার এক পাশ বন্ধ করে বিক্ষোভ করছেন। তারা সুফি মুহাম্মদ মিজানুর রহমানের নামে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দেওয়া হয়েছে অভিযোগ করে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন।

সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে চট্টগ্রামভিত্তিক পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমানসহ ২০১ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

মামলায় আসামিদের মধ্যে রয়েছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, সাংবাদিক, অভিনেতা ও আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রীরা।

মামলার অভিযোগে বাদী এম এ হাশেম রাজু উল্লেখ করেন এজাহারভুক্ত ব্যক্তিরা ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থায়ন করেছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর