1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

সিনেমা হলে আগুন, প্রভাস ভক্তদের কাণ্ডে তোলপাড়

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৬৪ বার পঠিত

‘দ্য রাজা সাব’ চলাকালীন হলের ভেতরেই আগুন জ্বালিয়ে উল্লাস করে প্রভাসের একদল ভক্ত
সিনেমা মুক্তির দিনে কুমির নিয়ে সিনেমা হলে প্রবেশের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও চাঞ্চল্য। এবার ভারতের উড়িশার একটি প্রেক্ষাগৃহে ‘দ্য রাজা সাব’ চলাকালীন হলের ভেতরেই আগুন জ্বালিয়ে উল্লাসে মেতে উঠলেন দক্ষিণী সিনেমার সুপার স্টার প্রভাসের একদল ভক্ত। নজিরবিহীন এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ দর্শকদের মধ্যে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পর্দায় প্রভাসের দৃশ্য ভেসে উঠলেই উচ্ছ্বাস চরমে পৌঁছায়। তখনই হলের সামনে কয়েকজন সমর্থক কাগজে আগুন ধরিয়ে সেই আগুন ঘিরে নাচতে থাকেন। গলা ফাটিয়ে প্রভাসের নামে স্লোগানও দেন তারা। এমন বিপজ্জনক উল্লাস দেখে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

নেটিজেনদের অনেকেই বলছেন, প্রকৃত অনুরাগীরা কখনোই প্রিয় নায়কের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে অন্যের জীবন ঝুঁকিতে ফেলতে পারেন না। তাদের মতে, এই ধরনের কর্মকাণ্ড প্রভাসের ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করছে, যা কোনোভাবেই কাম্য নয়।

প্রেক্ষাগৃহে আগুন জ্বালানোর এই ঘটনার পর প্রশাসন কী পদক্ষেপ নিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, মুক্তির দিনেই ‘দ্য রাজা সাব’ বক্স অফিসে ৫৪ দশমিক ১৫ কোটি রুপি আয় করেছে। তবে সেই সাফল্যের মাঝেই এমন ঘটনায় সিনেমাটি নতুন করে বিতর্কে জড়িয়ে পড়ল।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর