1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সিটি ব্যাংকে পদোন্নতি পেয়ে ডিএমডি হলেন দুই কর্মকর্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

সিটি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. নুরুল আজম মজুমদার এবং কামরুল মেহেদী পদোন্নতি পেয়ে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন।

বুধবার (২৩ এপ্রিল) সিটি ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

বিজ্ঞপ্তিতে জানায়, নুরুল আজম মজুমদার আগে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মিডিয়াম বিজনেস ইউনিটের প্রধান ছিলেন। তিনি সিটি ব্যাংকের মিডিয়াম বিজনেস খাতে ‘গুরুত্বপূর্ণ’ অবদান রেখেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিত ও ব্যবসা শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর করা মজুমদার ১৯৯৯ সালে সিটি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন। গত ২৫ বছরে তিনি এ ব্যাংকের ব্রাঞ্চ ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং ও রিটেইল ব্যাংকিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সাল থেকে মিডিয়াম বিজনেস ইউনিটের প্রধান হিসেবে তিনি কাজ করে আসছিলেন।

কামরুল মেহেদী ২০১৭ সাল থেকে সিটি ব্যাংকের স্মল ও মাইক্রোফাইন্যান্স বিজনেস ইউনিটের নেতৃত্ব দিয়ে আসছেন। এক সময় বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করা কামরুল ব্যাংকার হিসেবে কাজ শুরু করেন ব্র্যাক ব্যাংকে। যুক্তরাষ্ট্রের এমআইটি (ম্যাসাচ্যুসেস্ট ইনস্টিটিউট অব টেকনোলোজি) থেকে ব্যাংকিং লিডারশিপ বিষয়ে গ্র্যাজুয়েশন করেছেন তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর