1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সিঙ্গাপুর-আরব আমিরাত থেকে আসবে দুই কার্গো এলএনজি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ৮০ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাত থেকে দুই কার্গো তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে মোট ব্যয় হবে এক হাজার ৩৫৫ কোটি ৮৩ লাখ ২৯ হাজার ৪৬ টাকা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো (৬-৭ ফেব্রুয়ারি ২০২৫ সময়ে) এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

পেট্রোবাংলা থেকে এই এক কার্গো এলএনজি সরবরাহের জন্য মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) সই করা চুক্তিবদ্ধ ১৬ প্রতিষ্ঠানের (এমএসপিএ সই করা ২৩ প্রতিষ্ঠানের মধ্যে ৭টি প্রতিষ্ঠান মেয়াদ উত্তীর্ণ) কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করা হয়। তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। তিনটি প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়।

দরপত্রের সব প্রক্রিয়া শেষে প্রস্তাব মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতের ওকিউ ট্রেডিং লিমিটেড থেকে প্রতি এমএমবিটিইউ ১৪ দশমিক ৪৪৫০ মার্কিন ডলার ধরে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সর্বমোট ৬৯২ কোটি ৭৯ লাখ ১৪ হাজার ৪৪৮ টাকায় আমদানির প্রত্যাশাগত অনুমোদনের প্রস্তাব দেওয়া হয় উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে। বৈঠকে প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো (১৩-১৪ ফেব্রুয়ারি ২০২৫ সময়ে) এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

পেট্রোবাংলা এই এক কার্গো এলএনজি সরবরাহের জন্য এমএসপিএ সই করা চুক্তিবদ্ধ ১৬ প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করে। ৪টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। ৪টি প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়।

দরপত্রের সব প্রক্রিয়া শেষে প্রস্তাব মূল্যায়ন কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সিঙ্গাপুরের ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে প্রতি এমএমবিটিইউ ১৩ দশমিক ৮২৪৭ মার্কিন ডলার ধরে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সর্বমোট ৬৬৩ কোটি ৪ লাখ ১৪ হাজার ৫৯৮ টাকায় আমদানির প্রত্যাশাগত অনুমোদনের প্রস্তাব দেওয়া হয়। বৈঠকে প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দেয়া হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর