1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সার আমদানির ঋণপত্র খোলায় সর্বোচ্চ অগ্রাধিকার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | অন্যতম কৃষি উপকরণ সারের মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখার জন্য সার আমদানির ঋণপত্র খুলতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

একই সঙ্গে সার আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখতে বলা হয়েছে। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে সার আমদানি ঋণপত্র খোলায় সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এই নির্দেশনা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

বিআরপিডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘কোনো ব্যাংকে ডলার-সংকট থাকলেও অগ্রাধিকার ভিত্তিতে আগে সারের ঋণপত্র খুলতে হবে। তা ছাড়া সার আমদানিতে মার্জিন শূন্য রাখতে হবে। এই সার্কুলারের মাধ্যমে সার আমদানিতে অগ্রাধিকার দেওয়া হলো। আগেও সারের ক্ষেত্রে মার্জিন নির্ধারণ করা ছিল না। তবে সার সরবরাহ অব্যাহত থাকলে তা কৃষি উৎপাদনের জন্য ভালো, তাতে উৎপাদন বাড়বে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর