1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গ্রেফতার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৭১ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | সাবেক শিল্প প্রতিমন্ত্রী, ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ও মোহনা টেলিভিশনের চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৯ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে কাফরুল থানা পুলিশ।

বিজনেস ডাইজেস্টকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম মোস্তফা।

তিনি বলেন, কামাল আহমেদ মজুমদারকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কাফরুল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে। সে মামলায় তাকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।

কামাল আহমেদের পৈতৃক বাড়ি ফেনীর পরশুরাম উপজেলার ভারতের সীমান্তবর্তী নিজ কালিকাপুর গ্রামে।

পেশায় ব্যবসায়ী কামাল আহমেদ মজুমদার রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মোহনা টিভির চেয়ারম্যান। তিনি শেখ হাসিনার মন্ত্রিসভায় শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর