1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

সাফ নারী চ্যাম্পিয়নশিপ : ভারতের কাছে ৩-০ গোলে হেরে সেমিতে নেপালের মুখোমুখি বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২৭ বার পঠিত

প্রথমার্ধে ১টি, দ্বিতীয়ার্ধে আরও ২টি গোল হজম করলো বাংলাদেশ নারী ফুটবল দল। নারী সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের কাছে ৩-০ গোলে হেরে গ্রুপ রানারআপ হলো বাংলাদেশের মেয়েরা।

মালদ্বীপের বিপক্ষে ১১ সেকেন্ডে গোল করে সবাইকে চমকে দিয়েছিলেন বাংলাদেশের সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকা। ভারতের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় মিনিটেও তিনি পেয়েছিলেন দারুণ এক সুযোগ। ভারতের ডিফেন্ডারের ভুলে তিনি যখন বল পায়ে পেলেন, তখন আনিকার সামনে শুধুই গোলরক্ষক। তবে বক্সের মাথা থেকে তিনি সুযোগটি কাজে লাগাতে পারেননি।

শুরুতেই সহজ সুযোগ মিসের সেই খেসারত বাংলাদেশ দিয়েছে ৩৫ মিনিটে গোল হজম করে। মাঝ মাঠ থেকে আসা বল মাথায় লাগালেও ক্লিয়ার করতে পারেননি কোহাতি কিসকু। বল পেয়ে যান ভারতের ফরোয়ার্ড পিয়ারি। তিনি শরীরটাকে চমৎকারভাবে ঘুরিয়ে পোস্টের কোনা দিয়ে বল জড়িয়ে দেন বাংলাদেশের জালে।

বাংলাদেশ বিরতিতে যায় ভারতের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও পারেনি বাংলাদেশের মেয়েরা। উল্টো ৭৮ মিনিটে লিন্ডা পেনাল্টি থেকে গোল করে ভারতের ব্যবধান বাড়িয়ে দেন ২-০ তে। এরপর ইনজুরি টাইমে (৯১ মিনিটে) শেষবারের মত বাংলাদেশের জালে বল জড়িয়ে দেন মালাভিকা।

সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ ভারতের কাছে হেরে যাওয়ায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন নেপালের।

বাংলাদেশের একাদশ:
মিলি আক্তার, সুরমা জান্নাত, কোহাতি কিসকু, মৌমিতা খাতুন, মনিকা চাকমা, সুরভি আক্তার আফরিন, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র ও আনিকা রানিয়া সিদ্দিকা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর