1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সাড়ে পাঁচ মাস পর ডিএসইতে ৬০০ কোটি টাকা লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৬৩ বার পঠিত

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারো ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৬০২ কোটি টাকা। যা প্রায় সাড়ে পাঁচ মাসের ব্যবধানে সর্বোচ্চ লেনদেন।

ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসইতে ৬০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল গত ২৫ ফেব্রুয়ারি। ওই দিন বাজারটিতে লেনদেন হয়েছিল ৬০৭ কোটি টাকার।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন বাড়লেও সূচক খুব বেশি বাড়েনি। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৮২ পয়েন্টে।

এদিন বাজারে পতন হওয়া শীর্ষ ১০ কোম্পানির শেয়ারের মধ্যে ৮টিই ছিল ব্যাংকের শেয়ার। পতনে সবচেয়ে বেশি ভূমিকা রাখা ১০ কোম্পানি ছিল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আল–আরাফাহ্‌ ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক ও গ্রামীণফোন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর