1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

সাংবাদিক সুরক্ষা আইন সোনার থালাতে করে কেউ পৌঁছে দিবে না -সাবেক তথ্যসচিব সৈয়দ মারগুব মোর্শেদ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

২৬ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট (আইডিইবি) মিলনায়তনে সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “বর্তমান প্রেক্ষাপট ও সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভায়” প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মারগুব মোর্শেদ বলেন, সাংবাদিকরাই জাতির বিবেক, সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকগণ নিজের জীবনকে শতভাগ বাজি রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ কারো বিরুদ্ধে গেলে সে-সব সাংবাদিক নানাবিধ নির্যাতনের শিকার হন। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে আসামী করতেও তারা তোয়াক্কা করেন না। সরকারি আমলা এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে দুর্নীতির খবর প্রকাশ করা হলে একটি সংবাদকে কেন্দ্র করে পত্রিকার সম্পাদক থেকে শুরু করে সংশ্লিষ্ট পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে দেশের সবগুলো জেলা থেকে ফৌজদারি মামলা দায়ের করাসহ কোটি কোটি টাকা ক্ষতিপূরণের দেওয়ানি মামলা দায়ের করে। এটা কোনো অবস্থাতেই স্বাধীন দেশের স্বাধীন সাংবাদিকতা হতে পারে না। এটা নিঃসন্দেহে বস্তুনিষ্ঠ সাংবাদিকদের নিঃশেষ করার একটি জঘন্য হাতিয়ার। তিনি আরো বলেন, কারো বিরুদ্ধে কোনো সংবাদ পত্রিকায় প্রকাশিত হলে এতে সংক্ষুব্ধ ব্যক্তি প্রথমে পত্রিকার সম্পাদকের কাছে সংবাদটির প্রতিবাদ জানাবেন। প্রতিবাদটি পত্রিকায় ছাপা না হলে সংক্ষুব্ধ ব্যক্তি বাংলাদেশ প্রেস কাউন্সিলে বিচার চাইবেন। সেখানেও কোনো প্রতিকার না পেলে তিনি ফৌজদারি অথবা দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে পারবেন, তবে কোনো অবস্থাতেই একটির বেশি মামলা দায়ের করতে পারবেন না এবং সেটি করতে হবে পত্রিকাটি যে জেলা থেকে ডিক্লারেশন পেয়েছে কেবলমাত্র সেই জেলাতেই।

সৈয়দ মারগুব মোর্শেদ আরো বলেন, এ-সব আবশ্যকীয় এবং যৌক্তিক সাংবাদিক সুরক্ষা আইন সোনার থালায় করে সরকার সাংবাদিকদের কাছে পৌঁছে দিবে না, এ-সব যৌক্তিক দাবিদাওয়া আদায় করতে হলে সংবাদিকগণকে ঐক্যবদ্ধ হয়ে জোরদার আন্দোলনের মাধ্যমে আদায় করতে হবে।
অনুষ্ঠানে দেশের সার্বিক স্থিতিশীলতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাংবাদিকদের পেশাগত দ্বায়িত্ব পালনে নিশ্ছিদ্র নিরাপত্তা সম্পর্কে তিনি আরো অনেক কিছু যৌক্তিক ও জোরালোভাবে তুলে ধরেন।
সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মহসীন আহমেদ স্বপনের সভাপতিত্বে ও মহাসচিব রাজু আহমেদ সুজনের পরিচালনায় টিমনী খান রিনোর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুব মোর্শেদ। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, সংগঠনের প্রধান উপদেষ্টা সিনিয়র জেলা ও দায়রা জজ (অবঃ) নাজির আহমেদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট সাইফুল হোসেন তপু, আরজেএফ’র চেয়ারম্যান এমএম জহিরুল ইসলাম, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক অশোক ধর। বক্তব্য রাখেন ক্রাইম রিপোর্টার কাউন্সিলের যুগ্ম মহাসচিব শাহেদ আহম্মেদ, সাংবাদিক তাজুল ইসলাম, মিলন মল্লিক, আইন ও মানবাধিকার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ, কবিও সাংবাদিক শাহ কামাল সবুজ, এম এ বাদল প্রমুখ। উপস্থিত ছিলেন সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের অর্থ উপদেষ্টা লায়ন মনোয়ারা বেগম, সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান নিখিল চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান মনজুর এ আজিজ, আলহাজ্ব আবদুল হামিদ খান, যুগ্ম সম্পাদক সুলেখা আক্তার শান্তা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সদস্য এইচ এম জাকির, গৌতম কৃষ্ণ পাল, আব্দুল কুদ্দুস ঢালী প্রমুখ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর