1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

সহপাঠী হত্যার বিচার দাবিতে ফের রাস্তায় তেজগাঁও কলেজ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৬২ বার পঠিত

রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কলেজটির শিক্ষার্থীরা। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে এ কর্মসূচি শুরু করেন তারা। শিক্ষার্থীরা ইন্দিরা রোডের মূল রাস্তা ও ইন্দিরা রোডের এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডাউন র‍্যাম্পের মুখ বন্ধ করে অবস্থান নিয়েছেন।

এতে আশপাশের সড়কগুলোতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ ইন্দিরা রোডের মুখে গাড়ি ডাইভারশন করে বিজয় সরণির দিকে পাঠাচ্ছে এবং এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ইন্দিরা রোডের র‍্যাম্প বন্ধ রাখতে বলেছে।

ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে যানচলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা কর্মসূচি শেষ করে দ্রুত সড়ক ছেড়ে দেবেন বলে জানিয়েছেন।

জানা গেছে, গত ৬ ডিসেম্বর দুপুরে তেজগাঁও কলেজের হোস্টেলের ছাদে কয়েকজন মাদক সেবন করছিলেন। সাকিবসহ তার বন্ধুরা বাধা দিলে হাতাহাতি হয়। পরে রাতে বিষয়টি নিয়ে মীমাংসা বৈঠক হয়। সেখানে ছাত্রদলের নেতাদের ধাওয়া দেন শিক্ষার্থীরা।

ওই সময় রান্নাঘরের গলিতে সাকিবকে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর ১০ ডিসেম্বর দুপুরে সাকিব মারা যান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর