1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

সরকারের ১০০ দিন : সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

বিশেষ সংবাদদাতা | অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় তিনি এই ভাষণ দেবেন।

বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে তার এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনার সরকারের। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সর্বশেষ গত ১০ নভেম্বর নতুন তিনজন উপদেষ্টা যুক্ত হন এই সরকারে। তাদের শপথ নেওয়ার মধ্যদিয়ে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা এখন ২৪ জনে দাঁড়িয়েছে।

এর আগে গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এরও আগে গত ২৫ আগস্ট জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। দায়িত্ব নেওয়ার পর এটি ছিল জাতির উদ্দেশে দেওয়া তার প্রথম ভাষণ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর