1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার পঠিত

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করতে আবারও এক মাস সময় দিলো ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। এরমধ্যে দাবি আদায় না হলে কর্মবিরতির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বুধবার (১৩ আগস্ট) ১২ সদস্যের প্রতিনিধি দল সচিবালয় থেকে শিক্ষা উপদেষ্টা ও সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রেস ক্লাবের সামনে এসে এ ঘোষণা দেন সংগঠটির সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

তিনি বলেন, এক মাসের মধ্যে আমাদের দাবি মানা না হলে আগামী ১৪ সেপ্টেম্বরে অর্ধদিবস এবং ১৫-১৬ সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি পালান করা হবে। একইসঙ্গে ১২ অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।

সদস্যসচিব বলেন, মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এমপিওভুক্ত কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ৫০% থেকে ৭৫% করে ডিউ লেটার অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় আমাদের দাবির সঙ্গে একমত পোষন করেছেন। তারা বলেছেন, সব দাবি একবারে পূর্ণ করা সম্ভব নয়। আমরা এই দাবিগুলোর পূরণে কি পরিমাণ অর্থ লাগবে তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব। প্রস্তাব রেখেছি, আমাদের বাড়ি ভাড়া পার্সেন্টেজ হিসেবে বাড়াতে হবে।

তিনি বলেন, মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ২০% বাড়ি ভাড়া বৃদ্ধি করে অর্থ মন্ত্রণালয় পাঠানো হবে। মন্ত্রণালয় চিকিৎসা ভাতা আমাদের ৫০০ থেকে ১০০০ করা হবে। আমরা এই বিষয় নিয়ে আর বেশি কিছু বলিনি। আমরা বাড়ি ভাড়ার ওপর গুরুত্ব দিয়ছি। যদি আমাদের দাবিগুলে মেনে অর্থ মন্ত্রণালয় ডিউ লেটার পাঠানো না হয় তাহলে আমরা একমাস পর আগামী সেপ্টেম্বরের ১৪ তারিখ সারা বাংলাদেশে প্রতিটি এমপিওভুক্ত স্কুল মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠান অর্ধদিবস কর্মবিরতি এবং ১৫-১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। তারপর ও যদি দাবি মানা না হয়, তাহলে আরো ১ মাস অপেক্ষা করে ১২অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মস্থান কর্মসূচি পালন করা হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর