1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

সবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার আর নেই

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং শান্তিতে নোবেল জয়ী জিমি কার্টার আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। তিনি জর্জিয়ার একটি প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন। ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের ফাউন্ডেশনের পক্ষ থেকে এক ঘোষণায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসি, এএফপি।

স্থানীয় সময় রোববার বিকেলে জর্জিয়ার প্লেইন্সে নিজ বাড়িতে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। তার ছেলে তাকে একজন বীর বলে আখ্যায়িত করে বলেন, তিনি শুধু আমার কাছে নয়, শান্তি, মানবাধিকার এবং নিঃস্বার্থ প্রেমে বিশ্বাসী সকলের কাছেই তিনি একজন বীর।

এদিকে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জিমি কার্টারকে একজন নীতিবান, বিশ্বাসী ও নম্র মানুষ হিসাবে উল্লেখ করেছেন। অপরদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার মানুষ জিমি কার্টারের কাছে ঋনী।

আরেক সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেছেন, জিমি কার্টার অন্যদের সেবায় জীবন উৎসর্গ করেছেন। জিমি কার্টার দেশটির ৩৯তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। মার্কিন ইতিহাসে তিনি সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর