1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সবজির দাম কিছুটা কমেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৫১ বার পঠিত

দুই দিন আগেও যেসব সবজি কেজিতে ৬০ থেকে ৭০ টাকার নিচে মিলছিল না, সেসব সবজির দাম এখন কিছুটা কমতির দিকে। রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর রামপুরা, মালিবাগ, মালিবাগ রেলগেট, শাহজাহানপুর, খিলগাঁও ও বাসাবো এলাকার বিভিন্ন কাঁচাবাজার ও ভ্রাম্যমাণ বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

দুই দিন আগেও ৬০ টাকা কেজি দরের শসা এখন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। ৮০ টাকা কেজির টমেটো নেমে এসেছে ৪০ টাকায়। ১২০ টাকা কেজির কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে ১০০ টাকায়। দেশি শিম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

এছাড়া বেগুনের দাম ৮০ টাকা কেজি, পটল, করলা ও বরবটি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। আগে ৮০ টাকা কেজির গাজর এখন বিক্রি হচ্ছে ৫০ টাকায়। ঢ্যাঁড়শ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। ধুন্দল, ঝিঙ্গা ও চিচিঙ্গা পাওয়া যাচ্ছে ৬০ থেকে ৮০ টাকার মধ্যে।

অন্যদিকে কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে। জালি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা এবং লাউ ৬০ টাকার মধ্যে বিক্রি হতে দেখা গেছে। বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ টাকা করে। ১৬০ টাকা থেকে ১৭০ টাকা কেজি দরের সজনা ডাটার দাম কেজিতে ৪০ টাকা পর্যন্ত কমেছে। বর্তমানে সজনা ডাটা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে।

শাহজাহানপুর কাঁচাবাজারের বিক্রেতা বোরহান বলেন, পাইকারি বাজারে সবজির সরবরাহ এখন স্বাভাবিক। পাইকারি বাজারে দাম কম থাকায় খুচরা বাজারেও দাম কিছুটা কমেছে। তবে সরবরাহ কমে গেলে আবারও দাম বাড়তে পারে।

সবজির দাম কিছুটা কমায় খুশি ক্রেতারাও। আসমা আক্তার নামে এক ক্রেতা বলেন, বাজারে সবজির দাম কম থাকলে মানুষ বিভিন্ন ধরনের সবজি কিনতে পারে। এখন দাম কিছুটা কমেছে, এতে ভালো লাগছে। তবে দাম আরও কম হলে সাধারণ মানুষের জন্য ভালো হতো।

সামগ্রিকভাবে, সরবরাহ বাড়ার কারণে রাজধানীর বাজারগুলোতে সবজির দামে কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন ক্রেতা ও বিক্রেতারা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর