1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সঞ্চয়পত্রের টাকা মেয়াদপূর্তিতে ফেরত পেতে ভোগান্তি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৮১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | সঞ্চয়পত্রের টাকা মেয়াদপূর্তি শেষে সঞ্চয়ীর হাতে ফেরত পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। নিয়ম অনুযায়ী, যেদিন নির্ধারিত স্কিমের মেয়াদ পূর্ণ হবে, ওই দিনই সুদ-আসলসহ সমুদয় পাওনা সংশ্লিষ্ট সঞ্চয়ীর হিসাবে সরাসরি জমা হওয়ার কথা। ব্যাংকগুলোর প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে এমন নির্দেশনাই দেওয়া হয়েছে। বাস্তবে সর্বত্র সেটি প্রতিপালন হচ্ছে না। বিশেষ করে দুর্বল ব্যাংকগুলোর হিসাবে যাঁদের টাকা ফেরত গেছে, তাঁরা ব্যাংকে ধরনা দিয়েও টাকা ফেরত পাচ্ছেন না। এ নিয়ে জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ব্যাংকগুলোর মধ্যেও চলছে সমন্বয়হীনতা, যার জট খুলতে গিয়ে ভোগান্তি ও হয়রানির সীমা ধৈর্যের বাঁধ ভাঙছে সঞ্চয়ীর।

এদেরই একজন হলেন আনসার আলী। মেয়াদপূর্তির পর দুই মাস পেরোলেও সঞ্চয় স্কিমে জমা হওয়া ৫ লাখ টাকার মধ্যে মাত্র ২০ হাজার টাকা হাতে পেয়েছেন তিনি। বাকি টাকা কবে পাবেন, তার নিশ্চয়তা মিলছে না কারও কাছ থেকে। আনসার আলীর স্ত্রীরও একই অবস্থা। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার সহায়তায় তাঁর স্ত্রীর হিসাব একটি দুর্বল ইসলামি ব্যাংক থেকে পরিবর্তন করে সোনালী ব্যাংকে নতুন হিসাব খুলে জমা দিয়েছেন। তবে সেটিও হালনাগাদ হয়নি। ফলে এই সঞ্চয়ী দম্পতির সব সঞ্চয় ফিরে পেতে শুধু দীর্ঘসূত্রতাই বাড়ছে।

সঞ্চয়পত্রের অর্থ ফেরত না পেয়ে হতাশায় ভুগছেন একজন সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেনও। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকে এ বিষয়ে প্রতিকার চাইতে গিয়ে পড়েন আরেক জটিলতায়। তিনি কার কাছে যাবেন, কীভাবে যাবেন, তা নিয়ে নানা হয়রানি। পরে এক আত্মীয়ের সহায়তায় বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে যোগাযোগ করেন। সেখান থেকে জানানো হয়, আপনার টাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আপনার নির্দিষ্ট হিসাবে স্থানান্তর করা হয়েছে। সেখানে গিয়ে যোগাযোগ করেন। তিনি তখন জানান, ব্যাংক তো টাকা দিতে টালবাহানা করছে। কবে টাকা দেবে, সেটিও নিশ্চিত করে বলতে পারছে না।

দীর্ঘদিনের এ ধরনের ভোগান্তি ও হয়রানির অভিযোগ দূর করতে গত ২৪ সেপ্টেম্বর সঞ্চয়পত্রের অর্থ মেয়াদপূর্তির দিনই মুনাফাসহ আসল টাকা গ্রাহকের ব্যাংক হিসাবে জমা করার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। সেই অনুযায়ী জাতীয় সঞ্চয় অধিদপ্তরের প্রস্তুতিও নেওয়ার কথা। কিন্তু নির্দেশনার এক মাস অতিবাহিত হলেও বাস্তবায়ন হচ্ছে না।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর