1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী সরকার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ৮০ বার পঠিত

বিশেষ সংবাদদাতা | সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে অনেক বেশি আশাবাদী জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, হাসিনার আমলে পাপাচারের শেষ নাই। তাকে আমরা বিচারের আওতায় আনবো।

রোববার (৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, পৃথিবীতে খুনিকে কেউ তো সেভাবে জায়গা দিতে চায় না। হাসিনা যে ভয়ানক কাজগুলো করেছেন, ভারতীয় গণমাধ্যমের অনেকেই তা জানতেন না। ইদানিং অনেকেই লেখা শুরু করেছে। পুরো পৃথিবী যখন জানবে যে কী ধরনের হত্যাকাণ্ড, কী ধরনের অনাচার, ডিক্টেটরশিপ এ দেশে জারি করেছিলেন তখন পৃথিবীব্যাপী তার বিচারের ব্যাপারে প্রেসার তৈরি হবে।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে নিরবচ্ছিন্ন প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে অভিমত ব্যক্ত করেন শফিকুল আলম।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর