1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

শীতের আগমনী বার্তা সবজির বাজারে

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৪৯ বার পঠিত

বিগত চার মাসের বেশি সময় ধরে দামের উচ্চগতি থাকা সবজির দাম কমে আসতে শুরু করেছে। শীতের আগমনী বার্তা নিয়ে বাজারে প্রচুর পরিমাণে সবজির সরবরাহ শুরু হয়েছে। দরজায় কড়া নাড়া শীত আসলে সবজির দাম আরও কমে আসবে বলে মনে করছেন বিক্রেতারা।

শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়– বাজারে সবজির দাম কমে আসার পাশাপাশি, প্রচুর পরিমাণে সরবরাহ হয়েছে বিভিন্ন রকমের সবজির।

আজকের বাজারে প্রতিকেজি মুলা বিক্রি হচ্ছে ৪০ টাকায়, প্রতি কেজি বরবটি ৬০ টাকায়, প্রতি কেজি করলা ৬০ টাকায়, প্রতি কেজি শসা ৫০ টাকায়, গাজর (দেশি) প্রতি কেজি ৮০ টাকায়, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকায়, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকায়, টমেটো প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া চিচিঙ্গা প্রতি ৬০ টাকা, পটল প্রতি কেজি ৪০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৪০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, লাউ প্রতি পিস ৪০ টাকা, কাঁচা কলা (প্রতি হালি) ৪০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ৮০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৬০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৬০ টাকা, কঁচুর লতি প্রতি কেজি ৬০ টাকা।

কঁচু প্রতি কেজি ৫০ টাকা, ফুল কপি (ছোট) প্রতি পিস ৫০ টাকা, জালি প্রতি কেজি ৪০ টাকা, আলু প্রতি কেজি ২৫ টাকা এবং বাঁধা কপি (ছোট) প্রতি পিস ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মালিবাগ বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী আলম সরদার। তিনি বলেন, গত চার মাস ধরে সবজির দাম অতিরিক্ত বেশি ছিল। আমাদের মত সাধারণ ক্রেতারা ঠিকভাবে সবজি কিনতে পারছিল না অতিরিক্ত দামের কারণে। কিন্তু গত সপ্তাহ থেকে কমতে শুরু করেছে সবজির দাম। সেই হিসেবে আজও সবজির দাম তুলনামূলক কম। দুই একটি সবজি ছাড়া বেশিরভাগ সবজি এখন ৪০ থেকে ৬০ টাকার ঘরে, যা আগে ছিল আশি থেকে ১২০ টাকায়। মূলত শীত আসছে তাই সবজির দাম কমে আসতে শুরু করেছে।

রাজধানী রামপুরা বাজারের সবজি বিক্রেতা আজিজুল হক বলেন, আজ বাজারে সবজির দাম তুলনামূলক কম যাচ্ছে। সবজির দাম কম হওয়ায় বিক্রিও বেড়েছে আগের তুলনায়। বর্তমানে বেগুন, টমেটো সহ দুই একটি সবজি ছাড়া বাকিগুলো ৪০ থেকে ৬০ টাকার ঘরে দাম। শীতের সবজির দাম বাজারে কম থাকে, কিছুদিনের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে শীত পড়তে শুরু করবে। আসন্ন শীতের প্রভাব পড়তে শুরু করেছে সবজির বাজারে, তাই সবজির দাম কমে আসতে শুরু করেছে। শীত পড়লে সবজির দাম আরো কমে আসবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর