1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

শিরোপা হাতছাড়া হওয়ার পর আগের সাফ জেতা পুরস্কার পেলেন নারী ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২৫ বার পঠিত

শনিবার অষ্টম সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে হেরে হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গের পর নারী ফুটবলাররা পেলেন ২০২৪ সালে চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাফুফে ঘোষিত দেড় কোটি টাকা পুরস্কার।

এর মধ্যে দিয়ে অবসান হলো দীর্ঘ ১৯ মাসের অপেক্ষা। আজ রোববার ২০২৪ সালে সাফ জেতা দলের খেলোয়াড়দের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে পাঁচ লাখ টাকা করে। সাফ জয়ী দলের খেলোয়াড় কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন ও আফঈদা খন্দকার জানিয়েছেন তাদের ব্যাংক হিসাবে ৫ লাখ টাকা জমা হয়েছে। সাতক্ষীরা থেকে মাসুরা পারভীন জাগো নিউজকে বলেছেন,‘আজকেই টাকাটা জমা হয়েছে আলহামদুলিল্লাহ আসলে আমরা এই টাকার আশা ছেড়েই দিয়েছিলাম।’

২০২৪ সালে দ্বিতীয়বার সাফ জেতার পর তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফের বর্তমান নির্বাহী কমিটির প্রথম সাফ চ্যাম্পিয়নশিপের দুটি শিরোপা জয়ের জন্য মোট দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। দীর্ঘদিন ধরে এই অর্থ বিতরণ নিয়ে অনিশ্চয়তা ছিল। অবশেষে আজ সকালে খেলোয়াড়দের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা করে জমা পড়েছে। এতে নারী ফুটবল দলের সদস্যরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। সাফ জেতা স্কোয়াডের ২৩ ফুটবলার পেয়েছেন ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ১৫ লাখ টাকা। বাকি ৩৫ লাখ টাকা কোচ ও অফিসিয়ালদের পাওয়ার কথা। তবে এই প্রতিবেদন লেখার আগপর্যন্ত খেলোয়াড় ব্যাতীত কারো ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়নি।

কৃষ্ণা রানী সরকার বলেন, ‘অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। আজ টাকা অ্যাকাউন্টে ঢোকায় খুব ভালো লাগছে। আমরা মাঠে লড়াই করি দেশের জন্য। এই স্বীকৃতি আমাদের আরও উৎসাহিত করবে।’ মাসুরা পারভীন জানান, ‘পুরস্কারের টাকা পাওয়ায় আমরা সবাই খুশি। এটা শুধু অর্থ নয়, আমাদের অবদানের স্বীকৃতি।’

২০২২ সালে নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো শিরোপা জয় করে ইতিহাস গড়ে। পরের আসরেও তারা শিরোপা ধরে রাখে। দ্বিতীয়বার শিরোপা জয়ের সাফল্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও সরকারের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তবে বিতরণে বিলম্ব হওয়ায় খেলোয়াড়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছিল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেনাবাহিনীসহ পুরস্কার ঘোষণা করা অন্যান্য প্রতিষ্ঠান টাকা দিয়েছিল আগেই। কিন্তু নারী ফুটবলারদের প্রধান অভিভাবক বাফুফেই দীর্ঘ ১৯ মাস ঘুরিয়ে অবশেষে সাবিনা-ঋতুপর্ণা-কৃষ্ণাদের পুরস্কার প্রদান করলো।

এমন একটা দিনে বাফুফে এই পুরস্কারের টাকা পরিশোধ করলো যার আগের দিনই সাফের সেই শিরোপা হারিয়েছে ভারতের কাছে। বর্তমান দলেও ঋতুপর্ণা, আফঈদা খন্দকার, মারিয়া মান্দা ও তহুরা খাতুনসহ বেশ কয়েকজন ফুটবলার ছিলেন যারা ২০২৪ সালের সাফজয়ী দলের সদস্য। অনেকেই মনে করছেন এই টাকাটা ফাইনালের আগে দিলেও তারা মানসিকভাবে আরেকটু উজ্জীবিত থাকতে পারতেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর