1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

শাহজালালে যাত্রীর পাকস্থলীতে মিললো ৬৩৭৮ ইয়াবা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩৭ বার পঠিত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাদক কারবারি মো.পান্নু হাওলাদারকে (৩০) গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এসময় তার পাকস্থলী থেকে ৬ হাজার ৩৭৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (১ নভেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, অভ্যন্তরীণ এক ফ্লাইট যোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেটের সামনে থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হলে তিনি পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা পরিবহন করছেন বলে নিশ্চিত করেন। এসময় কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে এক্স-রে পরীক্ষায় তার পেটে প্রচুর পরিমাণে ডিম্বাকৃতির বস্তুর সন্ধান মেলে।

পরবর্তী সময়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে চিকিৎসকের তত্ত্বাবধানে পরিবহনকারীর পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে কসটেপ মোড়ানো অবস্থায় ১৩৬ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এগুলো খুলে মোট ৬ হাজার ৩৭৮ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পান্নু হাওলাদার দীর্ঘদিন মাদক বিক্রি ও পরিবহনে যুক্ত বলে জানা যায়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, পাকস্থলীতে এত বিপুল পরিমাণ মাদক পরিবহন সত্যিই অবাক করার মতো ঘটনা। আমরা বিমানবন্দর ঘিরে মাদক চোরাচালানসহ যে কোনো অবৈধ কার্যক্রম রোধে সচেষ্ট আছি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর