1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও শহীদ জেহাদের রক্তের বাংলাদেশে খুনী হাসিনার ঠাই নাই : রাকেশ রহমান

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

মঞ্জুর হোসেন ঈশা | বিশিষ্ট লেখক ও কলামিস্ট, বাংলাদেশ লেবার পার্টির যুগ্ম মহাসচিব রাকেশ রহমান দীর্ঘ ১৬ বছর পর লন্ডন থেকে দেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করে বলেন, গত ১৬ বছর প্রবাস জীবনে অনেক ইচ্ছা সত্যেও দেশের মাটিতে পা রাখতে পারি নাই। খুনী হাসিনা আমাকে ও আমার পরিবারকে এক মুহুর্তের জন্য শান্তিতে থাকতে দেয়নি। আমার চাচা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর অপরাধ ছিল শেখ হাসিনার আমলনামা নিয়ে ‘আমার ফাঁসি চাই’ বইটি লিখেছিলেন। হাসিনার সরকার সেই বই নিষিদ্ধই শুধু করেনি, আমার চাচার উপর বার বার হামলা করেছে। দুঃখ, কষ্ট, যন্ত্রণা নিয়ে বিদেশের মাটিতে আমার চাচার মৃত্যু হয়েছে। আমি এই মৃত্যুকে মৃত্যু বলি না, আমি বলি শেখ হাসিনা আমার চাচাকে খুন করেছে। শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধসহ সহস্রাধিক লাশের উপর দাড়িয়ে আছে নতুন বাংলাদেশ। সেই বাংলাদেশে খুনী হাসিনার ঠাই হবে না। খুনী হাসিনাকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাড়াতে হবে। এখনও কিভাবে ভারতে বিনা পাসপোর্টে বসবাস করছে তা আন্তর্জাতিক আদালতে এসে উত্তর দিতে হবে। তিনি আরো বলেন, আজ শহীদ জেহাদ দিবস। এই পবিত্র দিনেই বাংলাদেশের মাটিতে পা রেখে যে সুখ অনুভূতি লালন করছি তা কোন কিছু দিয়ে বুঝানো যাবে না। এই সময় পুরান ঢাকার সুত্রাপুর ফরাশগঞ্জ এলাকাবাসী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা রাকেশ রহমানের হাতে ‘একটি ভোরের প্রতিক্ষা’ বইটি তুলে দেন। এছাড়াও দীর্ঘ ১৬ বছর প্রবাসে থেকেও দুঃশাসনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা অবদানের জন্য সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক, ম্যাডেল ও উত্তরীয় পরিয়ে দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইলিয়াস খান খোকন, মোঃ আজাদুর রহমান, কাজী মাসুদ, মোঃ মাসুম, জিএম সাইদুল ইসলামসহ প্রমুখ। বিমানবন্দরে সংবর্ধনা শেষে গাড়ী ও মোটর সাইকেলের বহর নিয়ে পুরান ঢাকার ফরাশগঞ্জে বিকে. দাস রোডে নিজ বাড়ীতে উপস্থিত হলে সেখানে শত শত মানুষ তাকে স্বাগত  জানান এবং তাৎক্ষনিক গণসংবর্ধনার আয়োজন করেন। গণসংবর্ধনায় রাকেশ রহমান বলেন, এই মাটিতে আমার জন্ম। আমার বাবা ও চাচারা এই মাটিতেই বেড়ে উঠেছে।
আমার বাবা ফরাশগঞ্জ বি. কে দাস রোডস্থ এলাকার দারোগা বাড়ির নাতী। সাবেক শহীদ সোরায়ার্দী কলেজের ভি. পি, মহানগর সেন্ট্রাল “ল” কলেজের জি. এস, এক্স- রিনা টেক্সটাইল মিলস এর চেয়ারম্যান ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্য ও দীর্ঘ দিন কোষাদক্ষের দায়িত্ব পালন করা মরহুম শিল্পপতি সাইদুর রহমান। আমি যেখানেই থাকবো এদেশের মানুষের পক্ষে ও সত্যের পক্ষে লড়াই করে যাবো।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর