1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

শরীফুল-সাকিবের অসাধারণ নৈপুণ্যে দুর্দান্ত জয় বাংলা টাইগার্সের

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | শরিফুল ইসলাম ও সাকিব আল হাসানের বোলিং নৈপুণ্যে আরও একটি দুর্দান্ত জয় বাংলা টাইগার্সের। গ্লোবাল টি-টোয়েন্টিতে এটি তাদের টানা তৃতীয় জয়। এই ম্যাচে সারে জাগুয়ার্সকে ৪ উইকেটে হারিয়েছে সাকিবের দল।

গতকাল বুধবার ব্রাম্পটনে সাকিব ও শরিফুলের দুর্দান্ত বোলিংয়ের সামনে টিকে থাকতে না পেরে মাত্র ১০১ রানে অলআউট হয়ে যায় জাগুয়ার্স। জবাবে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্স জয় তুলে নেয় ১ ওভার আর ৪ উইকেট অক্ষত রেখে।

এদিন টস জিতে ব্যাট করতে নামা জাগুয়ার্সকে শুরুতেই চেপে ধরেন শরিফুল। নিজের প্রথম আর ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই সুনিল নারিনের উইকেট তুলে নেন বাংলাদেশি পেসার। পাঁচে নামা ব্যাটার ব্রান্ডন ম্যাককুলেনকে উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজের হাতের ক্যাচ বানান সাকিব। এতে মাত্র ৩৪ রানে ৫ উইকেটের পতন হয় জাগুয়ার্সের।

১৬তম ওভারের শেষ বলে জাগুয়ার্সের অধিনায়ক ও সেট ব্যাটার মার্কাস স্টয়নিজকে (দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান) বোল্ড করেন সাকিব। এতেই মূলত চ্যালেঞ্জিং পুঁজি গড়ার স্বপ্ন ধূলিস্যাৎ হয় জাগুয়ার্সের।

শেষদিকে শরিফুলের তোপের মুখে পড়ে জাগুয়ার্সের ব্যাটাররা। বাঁহাতি এই টাইগার্স পেসার চরম কিপটে বোলিংয়ের আরও ২টি উইকেট তুলে নেন। এই ম্যাচে ৪ ওভার বোলিং করে মাত্র ১১ রান খরচায় ৩ উইকেট শিকার করেন শরিফুল। বোলিং কোটা পূর্ণ করেন অধিনায়ক সাকিবও। ২ উইকেট নিতে টাইগার অলরাউন্ডার খরচ করেছেন ২১ রান।

জবাবে ব্যাট করতে নেমে অবশ্য ভালো করতে পারেননি সাকিব। মাত্র ১ রান পেয়েছেন এই বাঁহাতি। মোহাম্মদ ওয়াসিম (১৪) ও ইফতেখার আহমেদ (১৩) কিছু রান করে বাংলা টাইগার্সকে সামনে এগিয়ে আনছিলেন।

শেষ দিকে ডেভিড ওয়াইজি (১৯ বলে ২৭) ও দিলন হেইলিগারের (১২ বলে ১৭) অপরাজিত ইনিংসের উপর ভর করে জয় পায় বাংলা টাইগার্স।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর