1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

শততম টেস্টে শতরান, নিজেও বিশ্বাস করেননি মুশফিক

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৪৯ বার পঠিত

এর আগে টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে মাত্র ১০ জন ব্যাটার সেঞ্চুরি করতে পেরেছেন। জানাই ছিল, মুশফিকের সামনে বিরল এক কৃতিত্বের হাতছানি। আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে সেঞ্চুরি করতে পারলেই মুশফিক কিংবদন্তিদের কাতারে বসবেন; পারেন কিনা, সেটাই ছিল দেখার। মুশফিক পারলেন।

নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম, ৫০ ও ৭৫ নম্বর মানে তিন-তিনটি মাইলফলক স্থাপনের ম্যাচে স্মরণীয় কিছু করতে না পারলেও এবার ১০০ নম্বর টেস্টে ঠিকই করলেন। সেঞ্চুরি করে নাম লেখালেন এলিট বোর্ডে, হলেন নন্দিত ও প্রশংসিত।

এখন ইংলান্ডের কলিন ক্রাউড্রে, অ্যালেক স্টুয়ার্ট ও জো রুট, পাকিস্তানের জাভেদ মিয়াদাঁদ ও ইনজামাম উল হক, ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, ডেভিড ওয়ার্নার, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ও হাশিম আমলার সাথে মুশফিকের নামও হীরক খচিত হয়ে থাকলো। এমন দুর্লভ ও বিশাল কৃতিত্বকে কিভাবে দেখছেন মুশফিক?

বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে সে প্রশ্নের উত্তরে মুশফিক বলেন, ‘আলহামদুলিল্লাহ। এটা তো আসলে আমি নিজেও বিশ্বাস করতে পারি না যে, শততম টেস্টে শতরান হবে। তাই অবশ্যই ভালো লাগছে যে, সেই ১০০ নম্বর টেস্টে সেঞ্চুরিয়ান ব্যক্তিটা আমি হতে পেরেছি।’

এমন অর্জন ও প্রাপ্তির পর আত্মতৃপ্তির ঢেঁকুর না তুলে দায়িত্ব অব্যাহত রাখার জোর তাগিদ মুশফিকের কণ্ঠে, ‘আমার উপর দায়িত্বটা অন্যরকম বেশি। তো সেটা চেষ্টা করব। আর যে কটা ম্যাচই হয়তো যেভাবেই খেলতে পারি, ইনশাআল্লাহ চেষ্টা থাকবে যেন সেটার প্রতিফলন দিতে পারি মাঠে। আর এর সাথে সাথে যেন আমি যাওয়ার পরে এমন এক-দুইটা প্লেয়ার ড্রেসিংরুমে রেখে যেতে পারি, যেন সেই গ্যাপটা পূরণ হয়ে যায়।’

গত চার-পাঁচ দিনে তাকে নিয়ে তার পূর্বসূরি সাবেক অধিনায়ক, সাবেক সতীর্থ ক্রিকেটার ও বর্তমান দলের টিমমেট থেকে শুরু করে কোচ; সবাই শ্রদ্ধা জানিয়েছেন। মাঠেও ব্যানার ছিল, অনেক কিছু ছিল। তার গোটা পরিবার মাঠে এসে পাশেই ছিলেন। সবার উন্মুখ অপেক্ষা সেঞ্চুরির জন্য।

এমন আবেগঘন পরিবেশে মাথা ঠাণ্ডা রেখে সেঞ্চুরি করা সহজ নয়। মুশফিক কিভাবে তা করলেন? মুশফিক বোঝানোর চেষ্টা করেন, দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ার তাকে অনেক কিছুই শিখিয়েছে।

মুশফিক বলেন, ‘এগুলা সবকিছু শিখে গেছি, আশা করি। অভিজ্ঞতা নেওয়ার করার চেষ্টা করেছি এবং আবেগতাড়িত না হয়ে ঠাণ্ডা থাকার চেষ্টা করেছি। আমি মনে করি যে, শুধু আমি না, যদি এই রিকগনাইজেশনগুলো থাকে; আমার মনে হয় যেকোনো ক্রিকেটার বা ব্যক্তির জন্য এটা বড় প্রেরণা। এখন আমার মনে করি বাংলাদেশের অনেক প্লেয়ার ভাবে যে, হ্যাঁ তারাও ১০০টা টেস্ট খেলতে পারে। এই স্বপ্নটা দেখা খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় যে, তারা যেটা করেছে যে সম্মানটা আমাকে দিয়েছে।’

৯৯ নটআউট, মুশফিকের কাছে অন্যরকম অভিজ্ঞতা
আজ বৃহস্পতিবার মিরপুর টেস্টের দ্বিতীয় দিন সেঞ্চুরি হাঁকাতে মুশফিকের মাত্র ১ রান দরকার ছিল। প্রথম দিন শেষে ৯৯ রানে নটআউট ছিলেন মুশফিক।

আজ শতরান পূরণের পর তিনি বললেন, ৯৯ রানে অপরাজিত থাকা তার ক্যারিয়ারেরই এক অন্যরকম অভিজ্ঞতা। সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে মুশফিক বলে ওঠেন, ‘অনেক অভিজ্ঞতাই ছিল, কিন্তু ৯৯ রানে নট আউট থাকার পূর্ব অভিজ্ঞতা ছিল না কখনো। পুরো ক্যারিয়ারে অনেক ওঠা নামার পালা ছিল। আবার রোমাঞ্চকর অনেক ঘটনাও ঘটেছে। তবে আজ দ্বিতীয় দিন সেঞ্চুরি পূরণের জন্য ১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামা এক অন্যরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা। এবং আমার ক্যারিয়ারে প্রথম এমন অভিজ্ঞতার মুখোমুখি হলাম।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর