1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

রেলের বেদখলকৃত জমি উদ্ধার কাজ দ্রুত করার সুপারিশ রেলপথ মন্ত্রণালয়ের।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১২১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে রেলের বেদখলকৃত জমির উদ্ধারকাজ দ্রুত শুরু করার সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। রোববার (২৬ মে) কমিটির তৃতীয় বৈঠক সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে রেলের বেদখলে থাকা জমি নিয়ে এমন সুপারিশ করা হয়। একই সঙ্গে নারায়ণগঞ্জে রেলের জমি উদ্ধারে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে শামীম ওসমানকে আহ্বায়ক করে ৫ সদস্যের সাব কমিটি গঠন করা হয়।

বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মো. জিল্লুল হাকিম, মো. নুরুল ইসলাম সুজন, শফিকুল ইসলাম শিমুল, শামীম ওসমান, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, মুহাম্মদ সাইফুল ইসলাম, মো. শফিকুর রহমান ও মোছা. নুরুন নাহার বেগম।

বৈঠকে দ্বিতীয় সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি, বাংলাদেশ রেলওয়ের মোট জমির পরিমাণ, রেলওয়ে কর্তৃক ব্যবহৃত জমির পরিমাণ, লিজকৃত জমির পরিমাণ, লিজ থেকে আয়ের অর্থের পরিমাণ, লিজ গ্রহণকৃত ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা, অবৈধভাবে দখলকৃত জমির পরিমাণ, অবৈধ দখলদারদের তালিকা, ভূমি সম্পর্কিত মামলার সংখ্যাসহ অন্যান্য বিষয়ে প্রতিবেদন, বাংলাদেশ রেলওয়ের মামলাসমূহ পরিচালনার জন্য আইনজীবী নিয়োগের পদ্ধতি ও কর্মপরিকল্পনা সম্পর্কে প্রতিবেদন, বাংলাদেশ রেলওয়ের ট্র্যাকের ওপর দিয়ে অতিক্রমকৃত স্থানে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ওভারপাস/আন্ডারপাস/ গেট নির্মাণ সম্পর্কে সম্পর্কে আলোচনা করা হয়। প্রতিটি রেলস্টেশনে বঙ্গবন্ধুর মূর্যাল তৈরির গৃহীত প্রকল্প দ্রুততম সময়ে সম্পন্ন করার সুপারিশ করা হয়।

ঢাকা-কক্সবাজার রুটে আরেকটি ট্রেন যোগ করা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাতায়াতকারী শাটল ট্রেনের আধুনিকায়নের সুপারিশ করা হয়। এছাড়া বৈঠকে ট্রেনের বগি দেশেই তৈরি করার সক্ষমতা যাচাইয়ের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

যেসব শর্তে ডেমো ট্রেন আমদানি করা হয়েছিল তার যথাযথ বাস্তবায়ন না হয়ে থাকলে সরবরাহকারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা এবং সহজ ডটকম রেলপথ মন্ত্রণালয়ের সাথে সম্পাদিত চুক্তি মোতাবেক সব শর্ত পূরণ না করায় প্রতিষ্ঠানটিকে আর্থিক জরিমানাসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

এলজিইডি বা সড়ক ও জনপথ বিভাগের নিয়ন্ত্রণাধীন ওভারপাস, আন্ডারপাস ও রেল ক্রসিংয়ের তালিকা ও মন্ত্রণালয়ের জনবল ঘাটতির তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মহাপরিচালক, মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর