1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রেকর্ড ভেঙে পুঁজিবাজারে বছরের সর্বোচ্চ লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৬০ বার পঠিত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩১ আগস্ট) সবগুলো মূল্যসূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ সিকিউরিটিজের শেয়ারদর। এক্সচেঞ্জটির লেনদেনেও গতি বেড়েছে। মাত্র দুই কার্যদিবস আগে গড়া বছরের সর্বোচ্চ টার্নওভারের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে ডিএসইর লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭৬ পয়েন্ট বা ১ দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৯৪ পয়েন্টে অবস্থান নিয়েছে। গত বৃহস্পতিবার দিন শেষে যা ছিল ৫ হাজার ৫১৮ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৩৭ পয়েন্ট বা ১ দশমিক ৭০ শতাংশ বেড়ে ২ হাজার ১৯৪ পয়েন্টে উঠেছে। গত কার্যদিবস শেষে যা ছিল ২ হাজার ১৫৭ পয়েন্টে। এছাড়া, ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ২১ পয়েন্ট বা ১ দশমিক ৭০ শতাংশ বেড়ে ১ হাজার ২২৮ পয়েন্টে পৌঁছেছে।

রোববার ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে মাত্র ২০১টির। বিপরীতে কমেছে ১৪১টির। তবে ৫৬টির দর অপরিবর্তিত ছিল।

ডিএসইতে আজ মোট ১ হাজার ২৯৬ কোটি ৪৩ লাখ ১৯ হাজার টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এই লেনদেন গত বছরের ১১ আগস্টের পর সর্বোচ্চ। ওইদিন ডিএসইতে ২ হাজার ১০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

মাত্র দুই কার্যদিবস আগে গত মঙ্গলবার এক্সচেঞ্জটিতে ১ হাজার ২৪৭ কোটি ৬৮ লাখ ১৯ হাজার টাকার সিকিউরিটিজ হাতবদল হওয়ার মাধ্যমে বছরের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড হয়েছিল, যা আজ ভেঙে গেল। গত বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ১৩২ কোটি ৩২ লাখ টাকার সিকিউরিটিজের লেনদেন হয়।

আজ ঢাকার এই পুঁজিবাজারে লেনদেন বাড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির শেয়ার। কোম্পানিটির মোট ৩৬ কোটি টাকার শেয়ার এদিন হাতবদল হয়েছে। গত বৃহস্পতিবার রেনাটা লিমিটেডের শেয়ার সর্বোচ্চ লেনদেন হয়েছিল, টাকায় যার পরিমাণ ২২ কোটি ৬৫ লাখ।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) রোববার সবগুলো মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। এর মধ্যে সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ২৩২ পয়েন্ট বা ১ দশমিক ৫১ শতাংশ বেড়ে ১৫ হাজার ৫৯০ পয়েন্টে অবস্থান নিয়েছে। গত বৃহস্পতিবার শেষে সূচকটির অবস্থান ছিল ১৫ হাজার ৩৫৭ পয়েন্টে। আজ লেনদেনে অংশ নেওয়া ২৬০ প্রতিষ্ঠানের মধ্যে ১৬০টির দর বেড়েছে। বিপরীতে কমেছে ৭০টির এবং ৩০টির দাম অপরিবর্তিত রয়েছে। মোট লেনদেন হয়েছে ২৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ২৪ লাখ টাকার সিকিউরিটিজ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর