1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

রাজশাহী জেলা জজ আদালতে চাকরির সুযোগ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১১০ বার পঠিত

বিজনেস ডাইজেস্ট ডেস্ক | রাজশাহী জেলা জজ আদালত জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই প্রতিষ্ঠানে চার ক্যাটাগরির পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে।

১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সাঁটলিপি ও কম্পিউটার কোর্সের সনদপ্রাপ্ত হতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ লেখার গতি অবশ্যই থাকতে হবে। কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ টাইপিং গতি অবশ্যই থাকতে হবে।

বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা

২. পদের নাম: নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৩

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্সের সনদপ্রাপ্ত হতে হবে। কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ টাইপিং গতি অবশ্যই থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৩. পদের নাম: জারিকারক
পদসংখ্যা: ৪

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা

৪. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের জেলা জজ, রাজশাহী বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, ১৯ সেপ্টেম্বর তারিখে বয়স, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র নম্বর, ধর্ম, নিজ জেলা, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখ করতে হবে। প্রার্থীর নাম-ঠিকানাসহ ১০ টাকার ডাকটিকিট সম্বলিত ১ দশমিক ৫ ইঞ্চি বাই ৪ দশমিক ৫ ইঞ্চি মাপের একটি ফেরত খামসহ আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি অফিসে রক্ষিত বাক্সে পৌঁছাতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর