1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রাজধানীতে আজ বিএনপির সমাবেশ, আওয়ামীলীগের আলোচনা সভা।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ওই আলোচনায় সভায় প্রধান অতিথি থাকবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এরইমধ্যে শুক্রবার (২৮ জুন) আওয়ামী লীগকে শনিবার আলোচনা সভা করতে ১৯ শর্তে অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। অনুমোদনপত্রে স্বাক্ষর করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (অপারেশনস) মো. আবু ইউসুফ।

একই দিনে নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তিতে পূর্বঘোষিত সমাবেশের কর্মসূচি আছে বিএনপির। ঢাকা ও আশপাশের জেলা থেকেও নেতাকর্মী নিয়ে বিএনপি বড় করেই সমাবেশের প্রস্তুতি নিয়েছে। এরইমধ্যে তাদের কর্মসূচি করতে মৌখিক অনুমতি দিয়েছে পুলিশ।

  • এদিন ক্ষমতাসীন দল পাল্টা কর্মসূচি দিয়েছে কি না, জানতে চাইলে শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না। আওয়ামী লীগের বছরব্যাপী কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে। কেন্দ্রের পর মহানগর এবং আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানমালা আয়োজন করবে।
Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর