জ্যেষ্ঠ প্রতিবেদক | আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ওই আলোচনায় সভায় প্রধান অতিথি থাকবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এরইমধ্যে শুক্রবার (২৮ জুন) আওয়ামী লীগকে শনিবার আলোচনা সভা করতে ১৯ শর্তে অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। অনুমোদনপত্রে স্বাক্ষর করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (অপারেশনস) মো. আবু ইউসুফ।
একই দিনে নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তিতে পূর্বঘোষিত সমাবেশের কর্মসূচি আছে বিএনপির। ঢাকা ও আশপাশের জেলা থেকেও নেতাকর্মী নিয়ে বিএনপি বড় করেই সমাবেশের প্রস্তুতি নিয়েছে। এরইমধ্যে তাদের কর্মসূচি করতে মৌখিক অনুমতি দিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.