1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

যুব হকি দলকে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

বিশেষ সংবাদদাতা | বিশ্বকাপে কোয়ালিফাই করা যুব হকি দলের খেলোয়াড়দের জনপ্রতি ২৩ হাজার ৮০৯ টাকা (মোট ৫ লাখ টাকা) পুরস্কার ঘোষণা করে সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ হকি ফেডারেশন। গতকাল বৃহস্পতিবার ওমান থেকে বাংলাদেশ দল দেশে ফিরলে বিমানবাহিনীর ফ্যালকন হলে সংবর্ধনা দিয়ে এই পুরস্কার ঘোষণা করেছিলেন ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

এর একদিন পর শুক্রবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী দলকে ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শুক্রবার রাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এই পুরস্কার ঘোষণার কথা জানানো হয়েছে। দলে ছিলেন ১৮ খেলোয়াড়ের সঙ্গে ৩ কর্মকর্তা। অর্থাৎ ২১ জন এবার পাচ্ছেন ৯৫ হাজার ২৩৮ টাকা ১০ পয়সা করে।

অনূর্ধ্ব-২১ হকি দল ওমানে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপে পঞ্চম হয়ে আগামী বছর ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছে।

বাংলাদেশ গ্রুপপর্বে ওমানকে হারিয়েছে। পাকিস্তানের বিপক্ষে হারলেও মালয়েশিয়া ও চীনের বিপক্ষে ড্র করেছে। স্থান নির্ধারণী পর্বে থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। আর চীনকে হারিয়ে হয়েছে পঞ্চম।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর