1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৯১ বার পঠিত

সম্প্রতি যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে রাজধানীর রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হলো মেধাবী কিন্তু দরিদ্র, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান।

২০২৪ ও ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দেশের বিভিন্ন অঞ্চলের দুই শতাধিক ছাত্রছাত্রীকে এই শিক্ষাবৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।

প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালকরা এবং অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহম্মদ।

এ সময় ব্যাংকের কর্মকর্তারা সশরীরে ও ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের এই উদ্যোগ প্রমাণ করে মেধা আর সুযোগ এক সঙ্গে মিললেই এগিয়ে যায় দেশ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর