জ্যেষ্ঠ প্রতিবেদক | মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্ত মৎস্য অধিদপ্তরে ৮২টি অফিস সহায়কের পদ রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃষ্টির সিদ্ধান্ত হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) বিকেলে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত হয়।
মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবসৃষ্ট এসব পদের মধ্যে ময়মনসিংহ বিভাগের জন্য ১টি, প্রতি জেলার জন্য ১টি করে ৬৪টি, ৪টি ডিপ্লোমা ইনস্টিটিউটের জন্য ৪টি, ১১টি উপজেলার জন্য ১১টি এবং ২টি মৎস্য বীজ উৎপাদন খামারের জন্য ২টি পদ রয়েছে।
এসব পদ পূরণ হলে মৎস্যচাষী পর্যায়ে সেবা সম্প্রসারণ আরও তরান্বিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।