1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

মোহাম্মদপুরে দুই নারীর ব্যাগ-স্বর্ণ ছিনতাই, র‍্যাবের হাতে একজন ধরা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৩১ বার পঠিত

রাজধানীর মোহাম্মদপুরে ঈদের ছুটি শেষে ফেরা দুই নারীর ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনায় জুয়েল নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২ জুন) ‍র‍্যাব-২ এর ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিজনেস ডাইজেস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত শনিবার (৩০ মে) দিনগত রাত ৩টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

র‍্যাবের ওই কর্মকর্তা বলেন, ঈদের ছুটি শেষে দুই বোন গাইবান্ধা থেকে ঢাকায় ফেরেন। তারা মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসার সামনে নামতেই চাপাতি ধরে তাদের কাছে থাকা মোবাইল ফোন, সোনার অলঙ্কার, নগদ টাকা ও লাগেজ নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

তিনি বলেন, এ ঘটনার সিসি ফুটেজ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হলে আমরা কাজ শুরু করি। বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহভাজন জুয়েলকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির কাছ থেকে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। ছিনতাইয়ের ঘটনায় মোহাম্মদপুর থানায় তুনাত জিনা মাহজাবিন নামে এক নারী মামলা করেছিলেন বলেও জানান এই কর্মকর্তা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর