শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় টাইগাররা। বড় জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে লিটন দাসের দল। তাই শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ।
১২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।